Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিরণের বিরুদ্ধে এফআইআর করলেন দেব, ‘অনেক সহ্য করেছি আর নয়!’

আমি চাইলেই হিরণের বিরুদ্ধে এফআইআর করতে পারি। কারণ, ও চাইছে পায়ে পা দিয়ে ঝগড়া করতে। আমি কিছু বলে ওকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে।

হিরণের বিরুদ্ধে এফআইআর করলেন দেব, ‘অনেক সহ্য করেছি আর নয়!’

দেব ও হিরন

শেষ আপডেট: 22 May 2024 19:22

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারেও দেব বলেছিলেন, আমি চাইলেই হিরণের বিরুদ্ধে এফআইআর করতে পারি। কারণ, ও চাইছে পায়ে পা দিয়ে ঝগড়া করতে। আমি কিছু বলে ওকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে। তবে দেব সেদিন বলেছিলেন, যে সব অডিও বা ভিডিও ভাইরাল করা হচ্ছে তাতে তাঁর গলা চাপিয়ে দেওয়া হচ্ছে। তার পরেও তিনি চুপ করেই রয়েছেন। 

কিন্তু বুধবার দেব সাংবাদিকদের বলেন, অনেক সহ্য করেছি আর নয়। তাঁর কথায়, “শেষ দু তিন মাস ধরে হিরণ অনেক কিছুই করছে। আমায় নিয়ে যে ফেক অডিও হিরণ বার করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর করেছি। আমি চাইছিলাম না ও আমায় বাধ্য করেছে। আমি চাইছিলাম না ও নিজেই চাইছিল তাই আমি এফআইআর করেছি”।

এদিকে দেব তাঁর নামে এফআইআর করেছেন শুনেই হিরণের প্রতিক্রিয়া, তিনি দেবকে সাধুবাদ জানাচ্ছেন। কারণ তিনি নিজেও চাইছিলেন দেব এফআইআর করুন। তিনি বলেন,"আমার নামে, আমার আপ্ত সহায়কের নামে। আমিও এটাই বলছিলাম যে আপনি এফআইআর করুন। তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব। কোর্টে গেলে যেমন কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে, তেমনই আপনার গলার স্বরও পরীক্ষা করা হলেই জানা যাবে আপনি চাকরি চুরির কত বড় চক্রের সঙ্গে জড়িত। তাই এফআইআর করায় আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি।" 

২৫ তারিখ সপ্তম দফায় ভোট গ্রহণ ঘাটালে। গোটা প্রচারপর্বেই দেব-হিরণের বাকযুদ্ধের সাক্ষী হয়েছেন এখানকার মানুষ। এবার তৃণমূলের প্রার্থী দেব তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী হিরনের বিরুদ্ধে এফআইআর দায়ের করায় ভোটযুদ্ধ নয়া মাত্রা পেল।


```