Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষবেলায় হাজি নুরুলের সমর্থনে দেবের প্রচার, শুভেন্দুকে জবাব

"এসব রাজনীতির ভাষা। যখনই কোনও দল ভয় পায়, তখনই বেশি আক্রমণ করতে শুরু করে।"

শেষবেলায় হাজি নুরুলের সমর্থনে দেবের প্রচার, শুভেন্দুকে জবাব

দেব - হাজি নুরুল

শেষ আপডেট: 30 May 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কয়েকদিন আগে বসিরহাটে এসে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল প্রার্থীর প্রচারে এসে তারই জবাব দিলেন দেব। তিনি বলেন, "এসব রাজনীতির ভাষা। যখনই কোনও দল ভয় পায়, তখনই বেশি আক্রমণ করতে শুরু করে। উনি বুঝতে পেরে গেছেন, ২০১৯ এর লোকসভা থেকে বেশি মার্জিনে এবার তৃণমূল জিতবে। তাই এসব কথা বলছেন।"

বৃহস্পতিবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচার করেন দেব। বসিরহাট প্রান্তিক ময়দানে ছিল জনসভা। তারকাকে দেখতে উপচে পড়েছিল ভিড়। এবছর ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। সেখানে ভোট হয়ে গেছে। শেষ দফার ভোটের  প্রচারে এসে বসিরহাটে ঝড় তুলে গেলেন এই তারকা প্রার্থী। 

মঞ্চে উঠে দেব বলেন, "আপনার যাকে খুশি ভোট দিতে পারেন। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করলে শুধু পাড়ায় পাড়ায় মন্দির হবে। স্কুল, কলেজ, হাসপাতাল হবে না। তাই এইসব আমাদেরই রুখতে হবে। সঠিক দলকে ভোট দিয়ে দেশকে বাঁচাতে হবে।"

দেব আরও বলেন, "১০ বছর হল আমি রাজনীতিতে এসেছি। ২০১৪ সালে মোদী যখন ক্ষমতায় এসেছিলেন, তখন  ৪০০ টাকায় গ্যাস দেবেন বলেছিলেন। কিন্তু এই ১০ বছরে গ্য়াসের দাম ১২০০ টাকা হয়ে গেছে। তাই মানুষের উন্নয়নে যাঁরা কাজ করছেন, তাঁদের ভোট দিয়ে জয়ী করুন।"

হাজি নুরুলের সমর্থনে তিনি বলেন, আমাদের বসিরহাটের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে দু'হাত ভরে ভোট দিয়ে, তাঁকে পুনরায় সাংসদ ভবনে পাঠাবেন।"

এরপরে মঞ্চ থেকে নেমে এলে সাংবাদিকরা ঘাটালের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে ঘিরে ধরেন। সেই সময়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, "যখন কোন রাজনৈতিক দল দিশা খুঁজে পায় না, তখন অন্য দলকে আক্রমণ করে, উল্টোপাল্টা বলে।"


```