Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিপিএমের পরমাণু অস্ত্র ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে কী বলবে কংগ্রেস, প্রশ্ন রাজনাথের

বিরোধীরা দেশকে দুর্বল করার ষড়যন্ত্র আঁটছে, আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর

সিপিএমের পরমাণু অস্ত্র ধ্বংসের প্রতিশ্রুতি নিয়ে কী বলবে কংগ্রেস, প্রশ্ন রাজনাথের

রাজনাথ সিং (ফাইল ছবি)

শেষ আপডেট: 17 April 2024 17:36

দ্য ওয়াল ব্যুরো: কেরলে ভোট প্রচারে এসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইন্ডিয়া জোট শরিক সিপিএম এবং কংগ্রেসকে এক জায়গায় রেখে আক্রমণের চাঁদমারি করলেন। কেরলে বাম ও কংগ্রেসের জোট হয়নি। সব আসনেই তারা মুখোমুখি লড়াই করছে। কিন্তু, সর্বভারতীয়স্তরে ইন্ডিয়া জোটের শরিক বামফ্রন্ট ও কংগ্রেস। সেই সিপিএম ভোট প্রতিশ্রুতিতে বলেছে, ক্ষমতায় এলে তারা দেশের সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করে দেবে। এ নিয়ে কংগ্রেসকে জবাব দিতে বলেছেন রাজনাথ।

রাজনাথ সিং বলেন, ভারতের পরমাণু অস্ত্র নষ্ট করে দেওয়ার কথায় সিপিএম জাতীয় নিরাপত্তাকে বাজি ধরেছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে বলে অভিযোগ তোলেন। দেশকে দুর্বল করতে চাইছে বিরোধীরা বলেন প্রতিরক্ষামন্ত্রী। শুধু সিপিএম নয়, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেসও চায় না দেশ শক্তিশালী হোক।

কেরলের কাসারাগোড়ে এক জনসভায় রাজনাথ আরও বলেন, ইস্তাহারে সিপিএমের প্রতিশ্রুতি নিয়ে কিছু বলুক কংগ্রেস। পরমাণু অস্ত্র ধ্বংস করা নিয়ে কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করার ডাক দিয়ে বলেন, ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধী সরকারই দেশে প্রথম পরমাণু কর্মসূচি চালু করেন।

রাজনাথের যুক্তি, বিশ্বের ১১টি পরমাণু শক্তিধর দেশের তালিকায় নাম তুলতে দেশকে কঠিন পরিশ্রম করতে হয়েছে। এখন পরমাণু অস্ত্রগুলি নষ্ট করে দিলে আমরা চিন, পাকিস্তানের চেয়ে দুর্বল হয়ে পড়ব। ওদের আসল মতলবটা কী, প্রশ্ন তোলেন রাজনাথ।

প্রসঙ্গত, সিপিএম ইস্তাহারে বলেছে, পরমাণু অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তি চায় তারা। শুধু পরমাণু অস্ত্র নয়, গণবিধ্বংসী যে কোনও ধরনের অস্ত্র ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছে বাম দল। রাজনাথ বলেন, এনডিএ সরকার পূর্ব প্রতিশ্রুতিমতো চলেছে। আমরা ৩৭০ ধারা বিলোপের কথা বলেছিলাম। তা পালন করেছি। মুখে মুখে তিন তালাক নিষিদ্ধ এবং রামমন্দির স্থাপনের প্রতিশ্রুতি রক্ষা করেছি আমরা। যদি আবার বিজেপি ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধিসহ মোদীর সমস্ত গ্যারান্টি পূরণ করা হবে।


```