Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

হলদিয়ায় প্রচারে দেবাংশুকে বিয়ের প্রস্তাব! কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী

“বিপুল ভোটে জয়ী হয়ে আসুন। আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। বিয়ে করলে উন্নয়ন চাইব।“

হলদিয়ায় প্রচারে দেবাংশুকে বিয়ের প্রস্তাব! কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী

হলদিয়ায় প্রচারে দেবাংশুকে বিয়ের প্রস্তাব-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 14 May 2024 20:21

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট প্রচারে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তবে সেই প্রস্তাবে একেবারেই সায় দিলেন না তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বললেন, "আমার বয়স অত্যন্ত কম, মাত্র আঠাশ। এই বয়সে আমি পাত্রীর কথা জেনে কী করব বলুন তো?"

মঙ্গলবার হলদিয়া বিধানসভা এলাকায় প্রচার কর্মসূচি ছিল তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। সেখানে ১২নম্বর ওয়ার্ডে দুর্গাচক স্টেডিয়ামের কাছে এমনই এক প্রচার সভায় গিয়েছিলেন তিনি।

মঞ্চে উঠে দলের নেতা কর্মীরা যখন তাঁকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন তখন দলের এক মহিলা কর্মী তাঁকে বলেন, “বিপুল ভোটে জয়ী হয়ে আসুন। আপনার জন্য পাত্রী খুঁজে রেখেছি। বিয়ে করলে উন্নয়ন চাইব।“ এই কথা শুনে রীতিমতো হাসির রোল ওঠে। দলীয় কর্মীর মুখে থেকে নিজের বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে যান তৃণমূলের এই তরুণতম প্রার্থী।  

লজ্জা পেলেও উত্তর দেন দেবাংশু। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছেন এবং আমার বয়স অত্যন্ত কম, সবে মাত্র আঠাশ। এই বয়সে এখনই আমি পাত্রীর কথা জেনে কী করব বলুন তো? আরও চার-পাঁচটা বছর কাটুক। এত তাড়াতাড়ি খুঁটিতে বাঁধা পড়ে লাভ আছে? একটু ঘুরতে চাই, একটু দৌড়তে চাই। এখনই সঙ্গে যদি একজন চলে আসে তাহলে মানুষের মাঝে সময় দিতে পারব না। আপাতত পাঁচটা বছর দৌড়তে হবে, ছুটতে হবে। তমলুকের মানুষের জন্য অনেক কিছু করার আছে।"


```