Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঘাযতীনে সিপিএমের মহিলা কর্মীকে মারধর! তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ

যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনের ১০২ নং ওয়ার্ডে সিপিএমের ক্যাম্পে এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। 

বাঘাযতীনে সিপিএমের মহিলা কর্মীকে মারধর! তৃণমূলের বিরুদ্ধে ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ

যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

শেষ আপডেট: 1 June 2024 13:42

দ্য ওয়াল ব্যুরো: শনিবার শেষ দফার লোকসভা ভোট চলছে। সকাল থেকে বাংলার ৯ কেন্দ্রে দফায় দফায় অশান্তির খবর সামনে এসেছে। এরই মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাঘাযতীনের ১০২ নং ওয়ার্ডে সিপিএমের ক্যাম্পে এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মহিলা জানান, এদিন সকালে তিনি ক্যাম্পে বসেছিলেন। আচমকাই তৃণমূলের বাইক বাহিনী এসে তাঁর উপর চড়াও হয়। তাঁকে এবং তাঁর মেয়েকে মারধর করা হয়। তাঁদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। কর্তব্যরত পুলিশ আধিককারিকদের সামনে তিনি ক্ষোভ উগরে দেন। ভোট শেষ হয়ে গেলে তাঁদের উপর ফের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হবে বলেও অভিযোগ করেন তিনি। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি সমগ্র ঘটনাটি নিয়ে পুলিশের পদক্ষেপ করার দাবি জানান। এদিকে ওই কেন্দ্রে সিপিএমের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে। সৃজন ভট্টাচার্যের ছবি ছিঁড়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের ছবি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। পরে সৃজন এসে ফের নতুন করে ক্যাম্প বানান।

অন্যদিকে, যাদবপুর বিধানসভা কেন্দ্রের চিত্তরঞ্জন বাণী নিকেতন স্কুলের ১৯১ এবং ১৯২ নম্বর বুথে  সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর এবং মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

কমিশনের তথ্য অনুযায়ী, বাংলার সপ্তম দফায় সকাল ১১টা পর্যন্ত মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিজেপি ৭৬টি, সিপিএম ১৪২টি এবং কংগ্রেস ন’টি অভিযোগ জানিয়েছে। এখনও পর্যন্ত শাসকদল তৃণমূলের পক্ষ থেকে একটিও অভিযোগ জমা পড়েনি।


```