Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মাঠে নেই বিরোধীরা, আসানসোলে দাপিয়ে প্রচার বাম প্রার্থীর

গত ১৪ মার্চ সিপিএম তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খাতুন। এক প্রকার প্রতিপক্ষহীন ফাঁকা ময়দানেই প্রচার চালাতে দেখা যাচ্ছে তাঁকে।  

মাঠে নেই বিরোধীরা, আসানসোলে দাপিয়ে প্রচার বাম প্রার্থীর

আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খাতুন

শেষ আপডেট: 19 March 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গত ১৪ মার্চ সিপিএম তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নাম ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খাতুন। এক প্রকার প্রতিপক্ষহীন ফাঁকা ময়দানেই প্রচার চালাতে দেখা যাচ্ছে তাঁকে।  

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই তৃণমূল-বিজেপি তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আসানসোল থেকে এবারও তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। সেখানে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু প্রবল সমালোচনার মুখে পড়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছু হটতে বাধ্য হন পবন। তৃণমূল পাকাপাকি ভাবে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করলেও তিনি এখন প্রচার শুরু করেননি। ফলে আসানসোলের প্রচার ময়দানে একাই দাপিয়ে বেড়াচ্ছেন জাহানারা। 

২০১১ ও ২০১৬ পর পর দুবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাহানারা। জয়ীও হয়েছিলেন। বর্তমানে বামেদের মহিলা সংগঠনের সভানেত্রী পদে রয়েছেন। ১৪ মার্চ প্রার্থীর নাম ঘোষণা হতেই আসানসোলে দেওয়াল লেখা শুরু করেন বাম কর্মীরা। আসানসোল শহরের এসবি গরাই রোডের মণিমালা গার্লস স্কুলের মোড়ে দেওয়ালে জ্বল জ্বল করছে তাঁর নাম। 

পাড়ায় পাড়ায় গিয়ে তিনি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তিনি বলছেন,"কেউ আমাদের কিনতে পারেনি, বুক ফুলিয়ে বলি আমি কমিউনিস্ট। আমাদের মানুষকে বোঝাতে হবে তৃণমূল বা বিজেপি ক্ষমতায় থাকলে দেশ কোনও দিনই উন্নতির দিকে এগোবে না।" 

রাজ্যের ২৩টি আসনে এখনও প্রার্থী ঘোষণা বাকি বিজেপির। সূত্রের খবর, সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীদের সঙ্গে অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা জারি আছে। মঙ্গলবার অথবা বুধবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশিষ্ট প্রার্থী তালিকাও প্রকাশ করতে পারে। অতএব দু-এক দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কে হতে চলেছেন আসানসোলের বিজেপি প্রার্থী।


```