Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের মুখে ভরসা 'অ্যানিম্যাল'! তৃণমূল-বিজেপিকে কোণঠাসা করতে বামেদের অস্ত্র 'জামাল কুদু'

রাজ্যের শাসক দলের দুর্নীতির খতিয়ান থেকে শুরু করে ভোটের মুখে নেতাদের দলবদল, একের পর এক নির্মাণ ভেঙে পড়া থেকে, সিন্ডিকেটের দাদাগিরি, বামেদের এই 'জামাল কুদু'তে উঠে এসেছে সবই। 

ভোটের মুখে ভরসা 'অ্যানিম্যাল'! তৃণমূল-বিজেপিকে কোণঠাসা করতে বামেদের অস্ত্র 'জামাল কুদু'

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 April 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: হাসমুখ ববি দেওল। মাথায় মদের গ্লাস। কোমর দুলিয়ে নাচছেন। পিছনে বাজছে একটি গান। 'অ্যানিম্যাল' ছবির এই 'জামাল কুদু' গানটি শোনেননি, এমন মানুষের সংখ্যা হয়তো কম। সিনেমা রিলিজ করার পর সোশ্যাল মাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়েছে এই 'জামাল কুদু'। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই গানটিকেই নিজেদের অস্ত্র বানালো বামেরা। তৃণমূল-বিজেপিকে সুরেলা কাঁটায় বিদ্ধ করল তাঁরা। 

রাজ্যের শাসক দলের দুর্নীতির খতিয়ান থেকে শুরু করে ভোটের মুখে নেতাদের দলবদল, একের পর এক নির্মাণ ভেঙে পড়া থেকে, সিন্ডিকেটের দাদাগিরি, বামেদের এই 'জামাল কুদু'তে উঠে এসেছে সবই। 

লোকসভা ভোট শুরু হতে আর হাতে গোনা মাত্র কদিন। সব দলই প্রচারের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সময়ই জনপ্রিয় গানকে হাতিয়ার করে বিরোধী শিবিরকে কোণঠাসা করতে উদ্যোগী হয়েছে বামেরা। সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার করেছেন এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।  

বামেদের এই প্যারোডি ভাবনা নতুন কিছু নয়। এর আগে পঞ্চায়েত নির্বাচনে ভূমি ব্যান্ডের ‘বারান্দায় রোদ্দুর’ গানের নতুন ভার্সন এনেছিল তাঁরা। এরপর রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়ও হিট গান 'টুম্পা সোনা' নিয়ে প্যারোডি তৈরি করা হয়েছিল। বলাই বাহুল্য, সেই প্যারোডি ব্যাপক জনপ্রিয়ও হয়েছিল। 

রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, এইসব প্যারোডি বানিয়ে সিপিএম হয়তো সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করতে পারছে কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন হচ্ছে না। গত লোকসভা ভোট হোক, পঞ্চায়েত কিংবা বিধানসভা নির্বাচন, তৃণমূল-বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ থেকে শতহস্ত দূরেই থাকতে হচ্ছে তাদের। এই ধরনের প্যারোডি গান দিয়ে আদৌ ভোটে কোনও লাভ হয় কিনা, সেটা নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়।


```