Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোদীর প্রত্যাবর্তন, নাকি দেশে পরিবর্তন! ভাগ্য লেখা হবে বাংলারও

গোটা দেশের চোখ এখন স্কোর বোর্ডের দিকে। কী হয়! কী হয়!

মোদীর প্রত্যাবর্তন, নাকি দেশে পরিবর্তন! ভাগ্য লেখা হবে বাংলারও

নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 4 June 2024 06:59

দ্য ওয়াল ব্যুরো: প্রায় তেইশ বছর আগে প্রশাসক পদে অভিষেক হয়েছিল তাঁর। বয়স তখন ৫১। ২০০১ সালের ২১ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। তার পর থেকে প্রতিষ্ঠান বিরোধিতার কোনও তরঙ্গই স্পর্শ করতে পারেনি তাঁকে। বরং নির্বাচনী ফলাফলে বারবার প্রমাণ করে দিয়েছেন, প্রতিষ্ঠানের পক্ষে ঝড় তোলার জাদু জানেন তিনি। ২৮২ থেকে লম্বা পা ফেলে তিনি পৌঁছে যেতে পারে ৩০৩-এ। 

তাহলে এ বার? চারশো পার?

টানা ৪৪ দিন ধরে ভোট পর্বের পর আজ ৪ জুন, মঙ্গলবার সেই অমোঘ মুহূর্ত উপনীত। ভোট গণনার দিন আজ। বৈদ্যুতিন ভোট যন্ত্রের বুকে বোতাম টিপে যে জনাদেশ গুঁজে দিয়েছে কোটি কোটি মানুষ, সকাল ৮টা থেকে তার গণনা শুরু হয়ে যাবে। বেলা ১২টার মধ্যেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে ট্রেন্ড কোন দিকে। নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন হবে, নাকি এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে দেশ। 

দেশের ভোট। তবে এই ভোটের প্রভাব এড়াতে পারবে না রাজ্যও। পর্যবেক্ষকদের অনেকের মতে, এই ভোটে ভাগ্য লেখা হবে বাংলারও। সন্দেহ নেই নরেন্দ্র মোদীর প্রত্যাবর্তন হলে এবং বাংলায় বিজেপির আসন সংখ্যা আগের তুলনায় বাড়লে তার সমূহ প্রভাব পড়তে পারে রাজ্য রাজনীতিতে। উল্টো ফল অবশ্যই স্বস্তি দিতে পারে রাজ্যের শাসক দল তৃণমূলকে। 

শুধু তা নয়, সর্বভারতীয় স্তরে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ, কংগ্রেস, সপা, শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা, নবীন পট্টনায়েকের বিজু জনতার মতো দল এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। এই ভোটের ফলাফল তাঁদের ভবিষ্যতের জন্যও একটা বড় মাইলফলক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। 

সুতরাং গোটা দেশের চোখ এখন স্কোর বোর্ডের দিকে। কী হয়! কী হয়!


```