Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Coochbehar Lok sabha Result 2024| কোচবিহারে নিশীথের হার, জয়ী তৃণমূলের জগদীশ বসুনিয়া

গত বিধানসভা ভোটে দেখা গেছিল টেনেটুনে দিনহাটায় জিতেছিলেন নিশীথ। পরে দিনহাটা উপ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী।

Coochbehar Lok sabha Result 2024| কোচবিহারে নিশীথের হার, জয়ী তৃণমূলের জগদীশ বসুনিয়া

নিশীথ-জগদীশ লড়াই

শেষ আপডেট: 4 June 2024 16:37

দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারে হাইভোল্টেজ লড়াইয়ে হেরে গেলেন বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিক। জয়ী হলেন তৃণমূলের প্রার্থী জগদীশ বসুনিয়া। ২০১৯ বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। এবার আর সাংসদ পদ ধরে রাখতে পারলেন না নিশীথ। 

লোকসভা ভোটের আগে কোচবিহার থেকে প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়েছিল ভিড়। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও কোচবিহারে জগদীশ বসুনিয়ার সমর্থনে পাল্টা সভা করেন। দুই প্রার্থীর প্রচারপর্ব আগাগোড়াই ছিল জমকালো। মঙ্গলবার ভোট গণনার প্রথম থেকেই দুই প্রার্থীর লড়াই ছিল নজরকাড়া। শেষ হাসি হাসলেন অবশ্য তৃণমূলের প্রার্থীর জগদীশ বসুনিয়া। 

যে ভাবে এগিয়েছে গণনা পর্ব, এক নজরে দেখে নেওয়া যাক-

বিকেল চারটে

২৭, ৪০৪৬ ভোটে পিছিয়ে গেলেন নিশীথ। এগিয়ে গেলেন তৃণমূলের বসুনিয়া

দুপুর সাড়ে ৩টে

গতি নিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।  ১৪৩৬ ভোটে বসুনিয়াকে টপকে গেলেন তিনি। 

দুপুর ২টো ২৪

তৃণমূল এগিয়ে থাকলেও নিশীথ বসুনিয়ার লড়াইয়ে সামান্য ব্যবধান কমল। 

দুপুর ১টা ৫৫

পিছিয়ে থাকলেন নিশীথ। ৭০২৪ ভোটে এগিয়ে যাচ্ছেন জগদীশ বসুনিয়া।  

দুপুর ১২ টা ৫৬

নিশীথকে পিছনে ফেলে অল্প ব্যবধানে এগিয়ে গেলেন তৃণমূলের জগদীশ বসুনিয়া। 

বেলা ১১টা ৩৬ 

এখন ১৩৭২ ভোটে এগিয়ে গেলেন বিজেপির নিশীথ অধিকারী। পিছিয়ে জগদীশ বসুনিয়ার। 

সকাল ১০টা ৩৭ 

কোচবিহারে নিশীথ অধিকারীর সঙ্গে জগদীশ বসুনিয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেখানে তাঁদের মধ্যে ব্যবধান কমল। ৫১৩৩ ভোটে এবার এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। 

সকাল ১০টা ০৪

৬, ৩০৭ ভোটে এগিয়ে তৃণমূল। 

সকাল ৯টা ৫০

হাই ভোল্টেজ কেন্দ্র কোচবিহারে প্রথম রাউন্ডের গণনার শেষে পিছিয়ে পড়লেন নিশীথ অধিকারী। এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া।

কোচবিহারের গণনার প্রতি মুহূর্তের আপডেটের জন্য এই পেজটি রিফ্রেশ করুন।


```