Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাঠানের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ! জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন

প্রচারে শচীন তেণ্ডুলকরের ছবি ব্যবহার করে পাঠান নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

পাঠানের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ! জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন

Yusuf Pathan

শেষ আপডেট: 27 March 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। প্রচারে শচীন তেন্ডুলকরের ছবি ব্যবহার করে পাঠান নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে কমিশনে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

সূত্রের খবর, কংগ্রেসের এই অভিযোগ আসার পরই এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় হিসেবে পরিচিত বহরমপুর। এবারে সেখানেই তৃণমূল প্রার্থী করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ইতিমধ্যে বহরমপুরে প্রচারেও নেমে পড়েছেন ইউসুফ।

২০১১ সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ের মুহূর্তের ছবি নিজের নির্বাচনী প্রচারে ব্যবহারের অভিযোগ উঠেছে ইউসুফের বিরুদ্ধে। সেখানে শচীন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। 

এ ব্যাপারেই কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, শচীন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বর ছবি নিজের প্রচারে ব্যবহার করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।  শচীনের ছবি ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

সূত্রের খবর,. এরপরই পাঠানের বিরুদ্ধে কী অভিযোগ, তা জানতে চেয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। তবে এ ব্যাপারে তৃণমূল বা ইউসুফের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। সূত্রের খবর, বিধিভঙ্গের বিষয়ে দু'একদিনের মধ্যে ইউসুফকে তলব করতে পারে কমিশন।


```