Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের লোকসভায় ডায়মন্ড হারবার থানার ওসি বদল করল কমিশন

ভোটের মধ্যে ফের রাজ্যের আরও দুটি থানার ওসি বদল করল কমিশন। থানা দুটি হল- আনন্দপুর ও ডায়মন্ড হারবার।

অভিষেকের লোকসভায় ডায়মন্ড হারবার থানার ওসি বদল করল কমিশন

শেষ আপডেট: 3 May 2024 18:03

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মধ্যে ফের রাজ্যের আরও দুটি থানার ওসি বদল করল কমিশন। থানা দুটি হল- আনন্দপুর ও ডায়মন্ড হারবার।

আনন্দপুর থানা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার থানা।

কমিশনের তরফে ওই দুটি থানার ওসিকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ভোটের কাজ ওই দুই ওসিকে ব্যবহার করা যাবে না। দুই ওসিকে পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

ডায়মন্ড হারবার এবং  দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে ভোট হবে শেষ দফায় অর্থাৎ আগামী ১ জুন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই, কমিশন আচমকা হেভিওয়েট কেন্দ্রের দুটি থানার ওসিকে আচমকা বদল করার নির্দেশ দেওয়ায় রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়েছে। 

কয়েকদিন আগে এই আনন্দপুরে বিজেপির এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী থানার সামনে অবস্থানেও বসেছিলেন। এ ব্যাপারে কমিশনেও অভিযোগ জানিয়েছিলেন দেবশ্রী। তারপরই কমিশনের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ঘটনার নেপথ্যে কমিশনের পক্ষপাতিত্ব থাকতে পারে বলে মনে করছে শাসকদলের একাংশ। প্রসঙ্গত, শুক্রবারও বর্ধমানের সভা থেকে কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, "বিজেপিকে জেতাতে উঠে পড়ে লেগেছে কমিশন। মানুষও সেটা বুঝতে পারছে।"


```