Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরীক্ষার সময় ভাল ছাত্ররা বেশি করে পড়ে! ভোটে মহিলা ব্রিগেডের প্ল্যান জানালেন চন্দ্রিমা

২৪ এর ভোটে বাংলার ৪২টি আসনেই জয়ের টার্গেট নিয়েছে শাসকদল তৃণমূল। দলের সেই লক্ষ্যপূরণে এবার বাংলাজুড়ে বিশেষ প্রচারে নামতে চলেছে তৃণমূলের মহিলা ব্রিগেড।

পরীক্ষার সময় ভাল ছাত্ররা বেশি করে পড়ে! ভোটে মহিলা ব্রিগেডের প্ল্যান জানালেন চন্দ্রিমা

শেষ আপডেট: 28 March 2024 22:09

দ্য ওয়াল ব্যুরো: ২৪ এর ভোটে বাংলার ৪২টি আসনেই জয়ের টার্গেট নিয়েছে শাসকদল তৃণমূল। দলের সেই লক্ষ্যপূরণে এবার বাংলাজুড়ে বিশেষ প্রচারে নামতে চলেছে তৃণমূলের মহিলা ব্রিগেড।

রাজ্যজুড়ে কীভাবে প্রচার চালাবেন তৃণমূলের নারী বাহিনী, বৃহস্পতিবার এক বিবৃতিতে তা জানিয়েছেন দলের মহিলা নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা জানিয়েছেন, রাজ্যের প্রতিটি বুথের প্রতিটি বাড়িতে যাবেন তৃণমূলের মহিলার বাহিনী। স্লোগান থাকবে- 'আমার বুথে আমি সাথী' অর্থাৎ নিজের বুথে নিজেই অন্যদের সঙ্গী হওয়া। গড়ে বুথ পিছু ১২০০ ভোটার ধরলে মোটামুটি ২০০টি পরিবার হয়। তৃণমূলের মহিলা বাহিনী এজন্য বুথ ভিত্তিক টিম গড়বে। সেই টিম অন্তত ৫০টি বাড়িতে যাবে।

প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে একটি ফোল্ডার। তাতে গত পাঁচ বছরে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েও কী কী রক্ষা করেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও কীভাবে রাজ্যের প্রকল্পগুলি সচল রেখেছেন, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন তার বিস্তারিত উল্লেখ থাকবে। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের ফলে রাজ্যের কত মহিলা উপকৃত হচ্ছেন, থাকবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যও।

চন্দ্রিমা বলেন, "প্রতিটি বাড়ির সামনে আমাদের মেয়েরা একটি করে স্টিকার লাগিয়ে দিয়ে আসবেন। তাতে লেখা থাকবে- 'জনতার গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন'।"

এছাড়াও মহিলাদের উদ্যোগে হবে কর্মী সভা। ফেস্টুনে লেখা থাকবে-  'বাঁধন আঁচলে, জয় তৃণমূলে', অর্থাৎ কর্মীরা আঁচলে আঁচল বেঁধে থাকলে সেই আঁচলের গিট খোলার সাধ্যি কারও হবে না।

৪২ এর মধ্যে ১২ টি আসনে মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল। ওই ১২টি আসনে মহিলা ব্রিগেডের স্লোগান থাকবে-'সবাই বলো , লক্ষ্মী এল'- অর্থাৎ প্রতিটি মহিলাই লক্ষ্মী এবং লক্ষ্মীর হাত ধরে তৃণমূল আরও শক্তিশালী হবে।

চন্দ্রিমার কথায়, "ভাল ছাত্ররা সারা বছর যেমন পড়ে তেমনই পরীক্ষার সময় আরও বেশি করে পড়ে! তেমনই আমাদের দলও সারা বছর তো মানুষের পাশে থাকেই ভোটের সময় আরও বেশি করে জনসংযোগে থাকবে। তাই এই কর্মসূচি।"


```