Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ইভিএম রাখা স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা রহস্যময় ভাবে ‘সুইচ অফ’, কমিশনকে জানালেন শরদ কন্যা

মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। তেমনই বড় অভিযোগ করেছেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে।

ইভিএম রাখা স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা রহস্যময় ভাবে ‘সুইচ অফ’, কমিশনকে জানালেন শরদ কন্যা

সুপ্রিয়া সুলে

শেষ আপডেট: 13 May 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: সোমবার চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। তেমনই বড় অভিযোগ করেছেন শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে।

মহারাষ্ট্রের বারামতীতে এনসিপির (শরদচন্দ্র পাওয়ার) প্রার্থী হয়েছেন সুপ্রিয়া। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তাঁরই বউদি তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার।

বারামতী লোকসভা আসনে তৃতীয় দফায় গত ৭ মে ভোটগ্রহণ হয়েছে। সুপ্রিয়া সুলে এদিন ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, “যেখানে ইভিএম রাখা হয়েছে, সেখানে আজ সকালে ৪৫ মিনিট ধরে সিসিটিভি ক্যামেরা ‘সুইচ অফ’ করে রাখা ছিল। সুপ্রিয়ার কথায়, “এটা বড় ত্রুটি।” তিনি জানান, যখন তাঁর নির্বাচনী প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে কথা বলেন তখন কোনও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। সেখানে টেকনিশিয়ানকেও খুঁজে পাওয়া যায়নি। এমনকি ইভিএমগুলো কী অবস্থায় রয়েছে তাও দেখতে দেওয়া হয়নি।

সুপ্রিয়ার বক্তব্য, এতে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে বড় রকমের প্রশ্ন উঠে গেল। কমিশনকে এ ব্যাপারে পদক্ষেপ করতেই হবে। এর জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

ভোট হয়ে যাওয়ার পর ইভিএম স্ট্রং রুমে রাখা হয়। তার পর গণনার দিন সেগুলো খোলা হয়। মাঝে কারও অধিকার নেই ইভিএমে হাত লাগানো। সেই কারণেই স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। ৪৫ মিনিট ধরে সেই সিসিটিভি সুইচ অফ থাকা বড় অভিযোগ বইকি।

বারামতীতে এবার কার্যত শরদ পাওয়ারের মর্যাদা ও অস্তিত্বের লড়াই। কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। তাঁর ভাইপো অজিত পাওয়ার সেই দলটাই করায়ত্ব করে ফেলেছেন। ফলে পাওয়ারকে নতুন দল তৈরি করতে হয়েছে। বারামতীতে সুপ্রিয়া ও সুনেত্রার লড়াই আসলে শরদ বনাম অজিত বলেই মনে করছেন অনেকে। সন্দেহ নেই ভোট ফলাফলে বেগতিক দেখলে সুপ্রিয়া এই ফুটেজ নিয়ে হইচই বাঁধাতে পারেন।


```