Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেদের লোকই নেই! ইউসুফ-শত্রুঘ্নকে প্রার্থী করায় তৃণমূলকে 'বহিরাগত' খোঁচা বিজেপির

বিজেপিকে নিশানা করতে তাদের বিরুদ্ধে যে হাতিয়ার নিয়েছিল তৃণমূল, সেটাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করল বিজেপি।

নিজেদের লোকই নেই! ইউসুফ-শত্রুঘ্নকে প্রার্থী করায় তৃণমূলকে 'বহিরাগত' খোঁচা বিজেপির

শেষ আপডেট: 10 March 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিকে নিশানা করতে তাদের বিরুদ্ধে যে হাতিয়ার নিয়েছিল তৃণমূল, সেটাই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করল বিজেপি। রবিবার ব্রিগেডের সভা থেকে ভোটের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকা সামনে আসার পরই 'বহিরাগত' খোঁচা দিল গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বেছে বেছে নিশানা করেছেন ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাদের। 

২০২১-এর নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২০ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, বাংলায় কোনও বহিরাগত শাসন চলবে না। কেন্দ্রকে নিশানা করে তাঁর বক্তব্য ছিল, ''বহিরাগতরা বাংলা চালাবে না। বাংলা বাংলার লোকেরা চালাবে।'' বর্তমানে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই এই তত্ত্বই খাড়া করল বিজেপি। 

অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে বিঁধে লিখেছেন, ''ইউসুফ পাঠান যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি আসলে গুজরাতের বাসিন্দা। শত্রুঘ্ন সিনহাও কোনওভাবে বাংলার লোক নন। তৃণমূল তাঁদের প্রার্থী তালিকায় একাধিক এমন ব্যক্তিদের সামিল করেছে যাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহিরাগত বলে মনে করেন। এটাই তাঁর রাজনীতি।'' শুধু তাই নয়, অমিতের দাবি, তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিকজন প্রাক্তন বিজেপি নেতা রয়েছেন যারা বাতিল হয়েছিলেন দল থেকে। 

শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান ছাড়াও বিজেপির তরফে নাম নেওয়া হয়েছে কীর্তি আজাদ, সুজাতা খাঁ, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস সহ আরও অনেকের। মালব্যের বক্তব্য, ''এঁরা সকলেই একসময় বিজেপি করতেন। এখন তাঁদেরকেই তৃণমূল প্রার্থী করেছে। অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়তো নিজেদের লোকের অভাব পড়েছে।'' বিজেপি নেতার হুঁশিয়ারি, ২০২৪ লোকসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শেষের শুরু।  


```