Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিজিটাল প্রচারে ৩৭ কোটি ঢালল বিজেপি! কংগ্রেস, তৃণমূল কত খরচ করল

সমীক্ষায় দাবি করা হয়েছে, গত তিন মাসে অনলাইন প্রচারে বিজেপি ব্যয় করেছে ৩৭ কোটি টাকারও বেশি।

ডিজিটাল প্রচারে ৩৭ কোটি ঢালল বিজেপি! কংগ্রেস, তৃণমূল কত খরচ করল

শেষ আপডেট: 9 March 2024 09:41

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনের দৌলতে কম সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তাই মিটিং, মিছিলের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ডিজিটাল প্রচারে জোর দিয়েছে রাজনৈতিক দলগুলি।

লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির এই ডিজিটাল প্রচার চোখে পড়ার মতো। জনসংযোগের ভিত্তি মজুবত করতে সম্প্রতি রাজনৈতিক দলগুলি ডিজিটাল প্রচারে কে কত টাকা ঢেলেছে, তা নিয়ে সম্প্রতি সমীক্ষা করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

ওই সমীক্ষা অনুযায়ী, মেটা এবং গুগলে গত তিন মাসে (৫ ডিসেম্বর থেকে ৩ মার্চ) বিজ্ঞাপন বাবদ ভারতের রাজনৈতিক দলগুলির মোট খরচের পরিমাণ ১০২.৭ কোটি টাকা!
ডিজিটাল প্রচার খরচে শীর্ষে রয়েছে বিজেপি। 

সমীক্ষায় দাবি করা হয়েছে, গত তিন মাসে অনলাইন প্রচারে বিজেপি ব্যয় করেছে ৩৭ কোটি টাকারও বেশি। সেখানে কংগ্রেস খরচ করেছে ১২.২ লক্ষ টাকা। অর্থাৎ বিজেপির চেয়ে প্রায় ৩০০ গুণ কম! এর মধ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রচারে কংগ্রেস ব্যয় করেছে ৫.৭ লক্ষ টাকা।

অনলাইন খরচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তারা ব্য করেছে ৪ কোটি। ওড়িশার বিজু জনতা দল প্রচারে ব্যয় করেছে ৫১ লক্ষ টাকা। গত তিন মাসে অন লাইন প্রচারে তৃণমূল ব্যয় করেছে ২৭ লক্ষ টাকা।


```