Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শতাব্দীর কনভয় দেখে 'চোর ধর' স্লোগান! কোনও প্রতিক্রিয়া দিলেন না তৃণমূল প্রার্থী

সিউড়িতে শতাব্দী রায়ের কনভয় দেখে "চোর চোর" স্লোগান তুলল বিজেপি।

শতাব্দীর কনভয় দেখে 'চোর ধর' স্লোগান! কোনও প্রতিক্রিয়া দিলেন না তৃণমূল প্রার্থী

শতাব্দী রায় ও বিজেপির মিছিল

শেষ আপডেট: 6 May 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: সিউড়িতে শতাব্দী রায়ের কনভয় দেখে "চোর চোর" স্লোগান তুলল বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে ডাঙালপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

রবিবার রাতে সিউড়ির ডাঙালপাড়া এলাকার স্থানীয় বিজেপি কর্মীরা রাস্তায় দলীয় পতাকা নিয়ে মিছিলে বেরিয়েছিলেন। মিছিলে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান চলছিল। ওই রাস্তা দিয়ে তখন শতাব্দী রায়ের কনভয় যাচ্ছিল। সেই কনভয় দেখেই বিজেপি কর্মীরা "চোর ধর, জেলে ভর" স্লোগান দিতে থাকেন। শতাব্দীর কনভয়ের সামনে পুলিশের গাড়ি থাকায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভিডিওতে দেখা যায়, চোর চোর স্লোগান দিতে থাকা বিজেপি কর্মীদের ভিড় সরিয়ে এগিয়ে যেতে থাকে শতাব্দী রায়ের গাড়ি। তাঁর গাড়ির কাচ বন্ধ করা ছিল। বিজেপি কর্মীদের সামনে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যান শতাব্দী। এরপরে বিজেপি কর্মীরা তাঁদের মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকে।  

বীরভূমের তৃণমূল প্রার্থী প্রচার এর আগেও বিক্ষোভের মুখে পড়েছেন। প্রার্থীকে সামনে পেয়ে জল রাস্তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন গ্রামবাসীরা। অনেক সময়েই এই সমস্ত বিক্ষোভের মুখে পড়ে শতাব্দী রায়কে মেজাজ হারাতেও দেখা গিয়েছে। কিন্তু এদিন তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। এই ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেননি শতাব্দী।


```