Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘মোদী কি গ্যারান্টি’, ইস্তেহার প্রকাশ বিজেপির, নববর্ষে যে পাঁচ প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

রবিবার নতুন বছরের সকাল হতেই চব্বিশের ভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। নামে তা দলের সঙ্কল্পপত্র হলেও ইস্তেহারের প্রচ্ছদে বড় বড় করে লেখা ‘মোদী কি গ্যারান্টি’!

‘মোদী কি গ্যারান্টি’, ইস্তেহার প্রকাশ বিজেপির, নববর্ষে যে পাঁচ প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদীর হাতে 'মোদী কি গ্যারান্টি' - সংগৃহীত ছবি ।

শেষ আপডেট: 15 April 2024 11:46

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নতুন বছরের সকাল হতেই চব্বিশের ভোটের ইস্তেহার প্রকাশ করল বিজেপি। নামে তা দলের সঙ্কল্পপত্র হলেও ইস্তেহারের প্রচ্ছদে বড় বড় করে লেখা ‘মোদী কি গ্যারান্টি’!

অর্থাৎ দলের নির্বাচনী প্রতিশ্রুতির ঊর্ধ্বে এখন ব্র্যান্ড মোদীর প্রতিশ্রুতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কথায়, “এই গ্যারান্টি হল ২৪ ক্যারেট সোনার মতো। ষোলো আনা খাঁটি”। 

এদিন ইস্তেহার প্রকাশের পর প্রধানমন্ত্রী বলেন, বিজেপির এই ইস্তেহারের জন্য এখন সাংবাদিক থেকে শুরু সমাজের সব শ্রেণির মানুষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে। কারণ, বিজেপি ভোটের ইস্তেহারের শুচিতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ইস্তেহারে ঘোষণা করা সঙ্কল্প বাস্তবে রূপ দিয়েছে। তাই এ শুধু ইস্তেহার নয়, এ হল সঙ্কল্পপত্র। 

•    প্রধানমন্ত্রী এদিন বলেন, যে চার মূল স্তম্ভের উপর এই সঙ্কল্পপত্র তথা তাঁর গ্যারান্টি দাঁড়িয়ে রয়েছে তা হল-জ্ঞান (Gyan)। গরিব, যুব শক্তি, অন্নদাতা এবং নারীশক্তি। 

•   ইস্তেহার প্রকাশ করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সঙ্কল্পপত্রে গরিব কল্যাণের বহু যোজনার কথা জানানো হয়েছে। স্পষ্ট বলা হয়েছে, ফের ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন ব্যবস্থা আরও পাঁচ বছর চালু থাকবে। সেই খাবার হবে পুষ্টিতে ভরা। যাতে শুধু পেট নয়, খেয়ে মনও ভরে।

•    প্রধানমন্ত্রী বলেন, এখন বয়স্কদের সবচেয়ে বড় উদ্বেগ হল চিকিৎসার খরচ কোথা থেকে আসবে। এই চিন্তা মধ্যবিত্তের সবচেয়ে বেশি। তাই সঙ্কল্পপত্রে বলা হয়েছে, ৭০ বছর বয়সের বেশি আয়ুর সমস্ত মানুষকে আয়ুষ্মান যোজনার আওতায় আনা হবে।

•    মোদী জানান, সূর্যঘর প্রকল্প নিয়ে ইতিমধ্যে সাড়া পড়ে গেছে। এই যোজনা আরও প্রসারিত করা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ তৈরি হলে মাশুল আর লাগবে না। অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে রোজগার করতে পারবে। সেই সঙ্গে ইলেকট্রিক ভেহিকেল বিনামূল্যে চার্জিং করতে পারবে।

•    মুদ্রা যোজনার মাধ্যমে গত দশ বছরে নতুন উদ্যোগপতি তৈরি করা গিয়েছে। কর্মসংস্থানের সুযোগও তৈরি করা গিয়েছে। এতদিন মুদ্রা যোজনায় সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ধার নেওয়া যেত। এবার সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হবে।

•    বন্দে ভারত ট্রেনের বিস্তার হবে। বন্দে ভারতের তিনটে মডেল চলবে। বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ারকার আর বন্দে ভারত মেট্রো। আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে। আগামী দিনে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন প্রকল্প শুরু করা হবে।


```