Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভা ভোটের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, এবারেও বাংলার কারও নাম নেই

এর আগে দু'দফায় ১৯৫ জন এবং ৭২ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি।

লোকসভা ভোটের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, এবারেও বাংলার কারও নাম নেই

Lok Sabha election 2024

শেষ আপডেট: 21 March 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় লোকসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এর আগে দু'দফায় ১৯৫ জন এবং ৭২ জনের নামের তালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রথম তালিকায় বাংলার ২০ জন প্রার্থীর নাম থাকলেও দ্বিতীয় তালিকায় বাংলার কোনও প্রার্থীর নাম ছিল না। 

বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব-কর্মী আশা করেছিলেন তৃতীয় তালিকায় বাংলার বাকি ২২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে তৃতীয় তালিকাতেও বাংলার কারও নাম নেই। এদিন সন্ধেয় বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে ৯জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরা সকলেই তামিলনাড়ুর। 

এবারে তামিলনাড়ুতে বিজেপির প্রার্থী হচ্ছেন তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলসাই সৌন্দররাজন। চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে লড়বেন তিনি। তামিলসাই ছাড়াও প্রার্থী তালিকায় নাম রয়েছে বিজেপির তামিলনাড়ুর সভাপতি কে আন্নামালাই, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের। আন্নামালাই কোয়েম্বাটোর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নীলগিরি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান।

তামিলনাড়ুতে মোট লোকসভা আসন ৩৯টি। সূত্রের খবর, এর মধ্যে ২০টি আসনে প্রার্থী দিতে পারে বিজেপি। বাকি ১৯টি আসনে প্রার্থী দেবে এনডিএ-র শরিকরা। 

বিজেপি সূত্রে খবর, বাংলার কয়েকটি আসনে প্রার্থী বাছাই নিয়ে শেষ মুহূর্তে জটিলতার কারণে এদফাতেও প্রার্থী তালিকায় বাংলার কারও নাম নেই। তবে শেষ মুহূর্তে আর কোনও অঘটন না ঘটলে শনিবার অর্থাৎ ২৪ মার্চ বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। তবে ওই দিন এক সঙ্গে বাংলার বাকি সব কটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।


```