Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তমলুকে বিজেপি নেতাদের বাড়িতে হামলা, বন্দুকের বাটের বেধড়ক মারে গুরুতর জখম তিনজন

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

তমলুকে বিজেপি নেতাদের বাড়িতে হামলা, বন্দুকের বাটের বেধড়ক মারে গুরুতর জখম তিনজন

ভূপতিনগর পুলিশ স্টেশন, (পাশে) দরজায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন

শেষ আপডেট: 21 May 2024 13:35

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তমলুকে আক্রান্ত হলেন বিজেপির নেতা কর্মীরা। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার রাতের অন্ধকারে ভূপতিনগর থানার ২০৫ নম্বর বুথের অর্জুনগরে এই হামলা হয় বলে জানা গেছে। বিজেপির বুথ সভাপতি অবনী দের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বন্দুকের বাঁট দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। লুটপাট চালানো হয় বাড়িতে। তাঁর আর্ত চিৎকারে ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরাই আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ওই বিজেপি নেতাকে। অবস্থার অবনতি হওয়ায় পরে অবনীবাবুকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, অবনীবাবু ছাড়াও আরো দুই বিজেপি নেতা শুভঙ্কর দাস,অনিল মাইতির বাড়িতেও এদিন হামলা হয়। আক্রমণ চালানো হয় এলাকার আরও কয়েকজন বিজেপি নেতা ও কর্মীর বাড়িতে। অভিযোগ, নৃশংসভাবে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। শুভঙ্কর দাস ও অনিল মাইতিকে আশঙ্কাজনকজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তেতে উঠেছে এলাকা।

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। তাঁরাই ভোটের আগে বিজেপির নেতা কর্মীদের মনোবল ভাঙতে পরিকল্পনা করে এই হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের রাজ্য মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, "২০২১ এর বিধানসভা ভোটের পর থেকেই গোটা ভগবানপুর জুড়ে সন্ত্রাসের রাজনীতি করছে বিজেপি। এটাই ওদের সংস্কৃতি। বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় মিথ্যেই তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। সেটা এ রাজ্যের মানুষও বেশ ভালই বুঝতে পারছেন।"


```