Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইপ্যাকের ছেলেরা রাতে এলাকায় টাকা নিয়ে ঢুকেছে, ষড়যন্ত্র করছে: ভোটের সকালে অভিযোগ লকেটের

টাকা বিলির অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

আইপ্যাকের ছেলেরা রাতে এলাকায় টাকা নিয়ে ঢুকেছে, ষড়যন্ত্র করছে: ভোটের সকালে অভিযোগ লকেটের

হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

শেষ আপডেট: 20 May 2024 08:53

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বাংলার ৭ কেন্দ্রে চলছে পঞ্চম দফার ভোটপর্ব। সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। এরই মধ্যে আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

সোমবার সকাল থেকে নিজের কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘুরতে শুরু করেছেন লকেট। ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট বলেন, “রবিবার আইপ্যাকের প্রায় ২০ জন ছেলে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে।" একইসঙ্গে ভোটের দিন তৃণমূল ষড়যন্ত্র করার চেষ্টা করবে বলে অভিযোগ লকেটের। 

যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বরং জয় নিয়ে আশাবাদী তিনি। তাঁর বক্তব্য, "দেড় মাস প্রচার করেছেন। মানুষ উত্তর দেবেন।"

অন্যদিকে, ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল এজেন্ট বসিয়েছে বলেও অভিযোগ করেছেন লকেট। বিজেপি প্রার্থী জানিয়েছেন, ধনিয়াখালির একটি বুথে ভোটার সহায়তা কেন্দ্রে এজেন্ট বসিয়েছে তৃণমূল। সান্ত্বনা দাস নামে ওই ‘এজেন্ট’ ভোটার সহায়তা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি কাগজ হাতে বসেছিলেন। লকেট গিয়ে তাঁকে ওই সহায়তা কেন্দ্র থেকে বার করে দেন। এই নিয়ে কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন লকেট। 

এদিকে, ভোটের আগের দিন হুগলিতে বিজেপি নেতার কাছ থেকে দু'লক্ষ টাকা, দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি আটক করেছে। স্বরাজ ঘোষ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভায় লকেটের হাত ধরে বিজেপিতে যোগ দেন। রবিবার রাতে হুগলির দাদপুর থানার হারিট এলাকায় নাকা চেকিংয়ে আটক করা হয় ওই বিজেপি নেতার গাড়ি। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে গেলে জেলা শাসক বা রিটার্নিং অফিসারের অনুমতি লাগে। যা তাঁর কাছে ছিল না। এই নিয়ে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান, দাদপুর থানা ও নির্বাচন কমিশনের এসএসটি টিম নাকা তল্লাশি চালানোর সময় স্বরাজ ঘোষের গাড়ি থেকে টাকা ও অস্ত্র উদ্ধার হয়।


```