Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়িতে হামলার চেষ্টা! রানাঘাটে উত্তেজনা

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ির উপর হামলা চালানোর চেষ্টা করার অভিযোগ উঠল কয়েকজনের মদ্যপের বিরুদ্ধে। এ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল রানাঘাটে। 

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়িতে হামলার চেষ্টা! রানাঘাটে উত্তেজনা

শেষ আপডেট: 18 April 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ির উপর হামলা চালানোর চেষ্টা করার অভিযোগ উঠল কয়েকজনের মদ্যপের বিরুদ্ধে। এ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল রানাঘাটে। 

শান্তিপুরে একটি মাছের ভেড়ি লিজ নেওয়া রয়েছে জগন্নাথবাবু। সেখানে মাছ চাষ করেন তিনি। এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। 

কিছুদিন আগে জগন্নাথবাবু জানতে পারেন, তাঁর ভেড়ি থেকে মাছ চুরি হচ্ছে। বৃহস্পতিবার প্রচারে বেরোনোর আগে তিনি ভেড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন, ভেড়িতে ঢোকার রাস্তায় বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অভিযোগ, বেড়া পেরিয়ে ঢোকার চেষ্টা করলে মদ্যপ অবস্থায় সাবল নিয়ে তাঁর গাড়ির দিকে তেড়ে আসে এক ব্যক্তি। কিন্তু টাল সামলাতে না পেরে ওই ব্যক্তি পড়ে যান। পরে আরও কয়েকজন মদ্যপ তাঁর গাড়িতে লাঠিসোটা নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু জগন্নাথবাবুর দেহরক্ষীরা তাদের আটকে দেয়। 

এই ঘটনা নিয়ে জগন্নাথবাবুর অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ পরে ঘটনাস্থলে এসেছিল তারা।


```