Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল ববিকে, ডায়মন্ডে অবশেষে ত্রিকোণ লড়াই

ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সেখানে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি।

অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল ববিকে, ডায়মন্ডে অবশেষে ত্রিকোণ লড়াই

ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি - দ্য ওয়াল ফাইল ।

শেষ আপডেট: 16 April 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান ঘটল। ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সেখানে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি ছিলেন ববি। এতদিন পর্যন্ত বাংলায় সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার নিয়ে কোনও উচ্চবাচ্য করছিল না বিজেপি। অবশেষে ভোট শুরুর তিনদিন আগে হাইভোল্টেজ এই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির।  

আসানসোল এবং ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল বাড়ছিল হু হু করে। পবন সিংকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর থেকে আসানসোল কেন্দ্র নিয়ে কার্যত সমস্যায় পড়ে বিজেপি। শেষমেশ দলকে ভরসা রাখতে হয়েছে পুরনো লোকের ওপরই। গত বুধবার বিজেপির তরফে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অবশেষে হারবার নিয়ে জল্পনার অবসান ঘটাল বিজেপি। 

ডায়মন্ড হারবারের ভোট হতে অনেক দেরি। সপ্তম দফায় ১ জুন হবে ভোটগ্রহণ। তবে সব আসনে প্রার্থী ঘোষণা করতে না পারায় বিজেপির ওপর চাপ তৈরির চেষ্টা করছিল তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য ছিল, প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। ডায়মন্ডে তাঁরা এআই প্রযুক্তিতে প্রার্থী তৈরি করছে! পাশাপাশি এও দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয় কেউ প্রার্থী হতে চাইছেন না। 

প্রসঙ্গত, ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই অভিষেককে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে ডায়মন্ড হারবারে ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। যদিও আইএসএফ ওই আসনে নওসাদকে প্রার্থী করেনি। অন্যদিকে, সেখানে বিজেপির প্রার্থী হিসেবে কার নাম বেরিয়ে আসবে তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। অনুমান করা হয়েছিল, কোনও পরিচিত মুখকেই সেখানে প্রার্থী করবে বিজেপি। এখন এটাই দেখার ডায়মন্ড হারবারের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়। 


```