Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

পাঁচ বছরে উন্নয়ন কী হয়েছে, বিজেপি প্রার্থীকে প্রশ্ন করে মার খেলেন তৃণমূল নেতা!

উন্নয়ন নিয়ে প্রশ্ন করায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

পাঁচ বছরে উন্নয়ন কী হয়েছে, বিজেপি প্রার্থীকে প্রশ্ন করে মার খেলেন তৃণমূল নেতা!

শেষ আপডেট: 10 April 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পাঁচ বছর তিনি সাংসদ পদে রয়েছেন। এবারেও বাঁকুড়া থেকে তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। বুধবার প্রচারে বেরিয়ে ছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেখানে তাঁকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

এদিন বিজেপি প্রার্থী সুভাষ সরকার কর্মীদের নিয়ে প্রচার করতে বেরিয়েছিলেন। ছাতনার তেঘরি পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামের রাস্তায়  হুডখোলা গাড়িতে প্রচার করতে দেখা যায় এই বিজেপি প্রার্থীকে। ওই ব়্যালি চলার সময়ে সেখানে দাঁড়িয়ে ছিলেন ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মণ্ডল। সুভাষবাবুকে দেখে প্রশ্ন করতে এগিয়ে যান। তাঁকে এগিয়ে আসতে দেখে সুভাষবাবুও আবির মণ্ডলকে কাছে ডেকে নেন। এরপরেই গত পাঁচ বছরে এলাকার উন্নয়ন নিয়ে সুভাষবাবুকে তিনি প্রশ্ন করলে ক্ষেপে ওঠেন বিজেপির বাকি কর্মীরা। সেই সময় তৃণমূলের ওই সদস্যের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় বিজেপি কর্মীদের।  

আবির মণ্ডলের অভিযোগ, "শুধু উন্নয়ন নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন সুভাষ সরকার ও তার অনুগামীরা। নাগরিক হিসাবে আমার প্রশ্ন করার  অধিকার রয়েছে। তাই পাঁচ বছরে সুভাষ সরকার কী কী উন্নয়নমূলক কাজ এলাকায় করেছেন তা জানতে চেয়েছিলাম। তাঁর সামনেই বিজেপির নেতা কর্মীরা আমায় মারধর করে।" 

তবে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের পাল্টা দাবি, "এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে সাংসদ তহবিল থেকে। সেটা তৃণমূলের সহ্য হচ্ছে না। একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছিলেন তৃণমূলের ওই নেতা। তাই সকলে তেড়ে গেছিলেন। ঘুঁষি পাকালে তো কেউ ফুল দেবে না।"


```