Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। নিউমোনিয়ার উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর শুধু জ্বর নয়, সঙ্গে একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ডান দিকের ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। আইসিইউ-তে রেখে তাঁর চিকিৎসা চলছে। 

অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল প্রার্থী, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি

শেষ আপডেট: 8 April 2024 12:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। নিউমোনিয়ার উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর শুধু জ্বর নয়, সঙ্গে একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ডান দিকের ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। আইসিইউ-তে রেখে তাঁর চিকিৎসা চলছে। 

মন্ত্রী সুজিত বসু সন্দেশখালির রাজবাড়ি এলাকায় প্রচারে গেছিলেন। সেখানেই তিনি প্রকাশ্য মঞ্চ থেকে নুরুল ইসলামের অসুস্থ হওয়ার কথা বলেন। এই কারণেই আপাতত প্রচার বন্ধ থাকবে বলেও ঘোষণা করেন। নুরুল ইসলাম সুস্থ হয়ে উঠলে তিনি আবার প্রচারের ফিরবেন বলে জানিয়ে দেন সুজিতবাবু। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক সুকুমার মাহাত। 

হাসপাতালের চিকিৎসকদের সূত্র থেকে জানা গিয়েছে, বসিরহাটের তৃণমূল প্রার্থীর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। রক্তে শর্করার মাত্রা বেশি থাকায় উদ্বেগ ছিল। তাকে নাগাড়ে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 

বৃহস্পতিবার বসিরহাটের টাকিতে প্রচার করেছিলেন নুরুল ইসলাম। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাজবাড়িতে সভা ছিল। সেখানে সুজিত বসুও গিয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় প্রার্থী ওই সভায় যোগ দিতে পারেননি। সেদিন তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু রবিবার থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে কলকাতায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  

এর আগে ভোট প্রচার শুরু করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি কল্যাণী এইমসে ভর্তি ছিলেন। ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল। এবার তৃণমূল প্রার্থীও অসুস্থ হয়ে পড়লেন। 

আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। শেষ দফা অর্থাৎ ১ জুন বসিরহাট লোকসভায় ভোট রয়েছে। শাহজাহান কাণ্ডের পর থেকেই সকলের নজর রয়েছে বসিরহাটের দিকে।


```