Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Basirhat Lok Sabha Result 2024: সন্দেশখালির রেখা হেরে গেলেন, বড় ব্যবধানে জয় হাজি নুরুলের

প্রায় ৩ লক্ষ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করলেন তৃণমূল প্রার্থী। 

Basirhat Lok Sabha Result 2024: সন্দেশখালির রেখা হেরে গেলেন, বড় ব্যবধানে জয় হাজি নুরুলের

হাজি নুরুল ইসলাম এবং রেখা পাত্র

শেষ আপডেট: 11 June 2024 16:25

দ্য ওয়াল ব্যুরো:  বসিরহাটের ভোটে সন্দেশখালি ইস্যু 'ফ্যাক্টর' হল না। সন্দেশখালি আন্দোলনের 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে প্রার্থী করেও জয় ছিনিয়ে আনতে পারল না বিজেপি। বসিরহাট আসনে জয়ী হলেন হাজি নুরুল ইসলাম। বিজেপির রেখাকে প্রায় ৩ লক্ষ ভোটের ব্যবধানে পিছনে ফেলে জয় নিশ্চিত করলেন তৃণমূল প্রার্থী। 

গত জানুয়ারি মাস থেকে বাংলা তথা দেশের শিরোনামে উঠে আসে সন্দেশখালি। চব্বিশের লোকসভা ভোটে উত্তর ২৪ পরগণার সেই সন্দেশখালি বসিরহাট লোকসভা আসনের অন্তর্গত। সন্দেশখালি কাণ্ডের পর বসিরহাটের প্রার্থী কারা হবেন, তা নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল। প্রার্থী তালিকা ঘোষণার সময় দেখা যায় বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল ইসলামকে লড়াইয়ে নামিয়েছে তৃণমূল। সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমক দেয় বিজেপি। মঙ্গলবার সকালে ভোট গণনার পর থেকেই বসিরহাট কেন্দ্রের দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা। কিন্তু প্রথম দিকের কয়েক রাউন্ড গণনা থেকেই পিছিয়ে পড়েন রেখা পাত্র। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ব্যবধান। শেষ পর্যন্ত বসিরহাটে জয়ী হলেন তৃণমলের হাজি নুরুল ইসলাম। 

এক নজরে দেখে নিন দিনভর যেভাবে চলেছে ভোট গণনা পর্ব

বিকেল ৪.৩০

২,৩৩০০০ ভোটে এগিয়ে হাজি নুরুল ইসলাম। 

দুপুর ৩টে

১ লক্ষ ৯২ হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী। 

বেলা ১.০০

৫ লক্ষ ২৩ হাজার ভোটে এগিয়ে নুরুল ইসলাম। 

বেলা ১২.৩০

পঞ্চম রাউন্ডের শেষে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের থেকে তৃণমূলের নুরুল ইসলাম ৩ লক্ষ ৬৮ হাজার ৮০১ ভোটে এগিয়ে রয়েছেন। 

বেলা ১২.০০

চতুর্থ রাউন্ডের শেষে ২ লক্ষ ৪০ হাজার ৮০৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। 

সকাল ১১.৩০

৭৫,৫৬০ ভোটে এগিয়ে রয়েছেন হাজি নুরুল ইসলাম। 

সকাল ১১.১৫

এগিয়ে আছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম।

সকাল ১০.২৫

সকাল ১০টা ২৫ মিনিটের আপডেট অনুযায়ী, বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি বিধানসভায় এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম। 

সকাল ১০ 

প্রথম রাউন্ডের গণনা শুরু হয়ে গেছে। সকাল ১০ টা নাগাদ বসিরহাটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। 



```