Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটারদের জন্য মাংস-ভাতের আয়োজন বাসন্তীতে, খবর পেয়ে খাওয়া-দাওয়া বন্ধ করল কেন্দ্রীয় বাহিনী

বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার জন্যই এই এলাহী বন্দোবস্ত করেছিল শাসকদল। ৬৫ নম্বর বুথের ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। 

ভোটারদের জন্য মাংস-ভাতের আয়োজন বাসন্তীতে, খবর পেয়ে খাওয়া-দাওয়া বন্ধ করল কেন্দ্রীয় বাহিনী

শেষ আপডেট: 1 June 2024 18:18

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: চা-পাউরুটি বা মুড়ি-ঘুঘনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ হামেশাই ওঠে। এবার মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বাসন্তীতে।

বাসন্তীর তালদহ শিকারি পাড়ায় সকাল থেকেই শুরু হয় আয়োজন। ভোটারদের পেটপুরে মাংস ভাত খাওয়ানোর। বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার জন্যই এই এলাহী বন্দোবস্ত করেছিল শাসকদল। ৬৫ নম্বর বুথের ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। 

প্রায় ১৪০০ মানুষের জন্য মাংস-ভাতের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সব আয়োজনই বৃথা গেল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। 

চতুর্থ দফায় বহরমপুর কেন্দ্রে ভোটের দিন কান্দিতে তৃণমূল ভোটারদের মুড়ি-ঘুঘনি খাইয়েছিল বলে অভিযোগ। ওইদিন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় পলিব্যাগের ভিতর ঠাসা রয়েছে সাদা মুড়ি। ওপর দিয়ে ছড়ানো হচ্ছে ঘুগনি। কোথাও আবার উপরি পাওনা ছিল চপ আর ফুলুরি। সঙ্গে থাকা ছোটদের জন্য ছিল আলাদা বরাদ্দ। বুথের সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন দলের কর্মীরা। কেউ ভোট দেওয়ার আগে, আবার কেউ ভোট দেওয়ার পরে টিফিন নেন। পরে খবর পেয়ে কান্দি থানার পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। একইভাবে নওদায় ভোটারদের দেদার কলা-পাউরুটি খাওয়ানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।


```