
তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং
শেষ আপডেট: 4 June 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত বাজিমাত করলেন পার্থ ভৌমিক। বিজেপির হেভিওয়েট প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে ব্যারাকপুর আসনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক।
হাইভোল্টেজ ব্যারাকপুর কেন্দ্রে এবার যুযুধান দুই প্রতিপক্ষের সমানে সমানে লড়াই ছিল। তৃণমূল থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে ভোটের মুখে ফের বিজেপিতে পা রাখেন অর্জুন সিং। এবার অর্জুনের সঙ্গে টক্কর দিয়েছেন এককালে তাঁরই সতীর্থ পার্থ ভৌমিক। কেউ কাউকে এতটুকু জায়গা ছাড়তে নারাজ ছিলেন। মঙ্গলবার সকাল ৮ থেকে গণনা শুরু হয়। প্রথম থেকেই বিজেপির অর্জুন সিংহকে জোর টক্কর দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলেন পার্থ।
এক নজরে দেখে নিন দিনভর যেভাবে চলেছে ভোট গণনা পর্ব
দুপুর ২.৪৫
২২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
দুপুর ১.৩০
বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের থেকে তৃণমূলের পার্থ ভৌমিক ২১,৭৭৬ ভোটে এগিয়ে রয়েছে।
বেলা ১২.৫০
তৃণমূলের পার্থ ভৌমিকের থেকে ২,১০০ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির অর্জুন সিং।
বেলা ১২.০০
পঞ্চম রাউন্ডের পর বিজেপির অর্জুন সিংয়ের থেকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৪১,২৩৬ ভোটে এগিয়ে রয়েছে।
সকাল ১১.৩০
৩৫,৩৫২ ভোটে এগিয়ে আছেন পার্থ ভৌমিক।
সকাল ১১.০০
চতুর্থ রাউন্ড গণনার শেষে তৃণমূলের পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের থেকে ২৩,৯৯৬ ভোটে এগিয়ে আছেন।
সকাল ১০.১৫
গণনার প্রথম দিকে পার্থ ভৌমিক এগিয়ে থাকলেও সকাল ১০ টা ১৫ মিনিটের আপডেট অনুযায়ী প্রায় ৯ হাজার ভোটে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
সকাল ৯.৩০
সকাল সাড়ে ৯ টা নাগাদ এগিয়ে গেলেন পার্থ ভৌমিক। বিজেপির অর্জুনের সিং-কে প্রায় ৪০০০ ভোটে পিছনে ফেলে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক।