Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমিশন বারবার বোঝালেও বুথে এলেন না কেউ, সেতুর দাবিতে ভোট বয়কট বর্ধমানের গ্রামে

"সকাল ১০ টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে।" 

কমিশন বারবার বোঝালেও বুথে এলেন না কেউ, সেতুর দাবিতে ভোট বয়কট বর্ধমানের গ্রামে

সেতুর দাবিতে ভোট বয়কট বর্ধমানের গ্রামে-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 13 May 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কমিশনের প্রতিনিধিদের অনুরোধ, উপরোধ কিছুতেই বরফ গলল না। ভোটকেন্দ্রে আনাই গেল না পূর্ব বর্ধমানের দিলালপুর গ্রামের বাসিন্দাদের।

দিলালপুর গ্রামে ২৫২ নম্বর বুথে প্রায় ১৩০০ জন ভোটার রয়েছেন। সকাল থেকে ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনী বুথে উপস্থিত থাকলেও ভোটারের দেখা মেলেনি। প্রিসাইডিং অফিসার ধ্রুবজ্যোতি সেন বলেন, "সকাল ১০ টা পর্যন্ত মাত্র পাঁচটি ভোট পড়েছে।" 

এবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই রাস্তা ও পাকা সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন দিলালপুর গ্রামের মানুষ। বাগিলা গ্রাম থেকে মেমারি বাজার আসার একমাত্র রাস্তার মাঝে রয়েছে ডিভিসির ক্যানাল। তার উপর ভগ্নপ্রায় কাঠের সেতু। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। প্রাণ হাতে করে তাঁদের সেতু পার হতে হয়। তাঁদের সমস্যার সমাধান না হওয়ায় গ্রামে কোনও রাজনৈতিক দলকে এবার প্রচার করতে দেননি তাঁরা।দেওয়াল লিখন হয়নি। থেকে ব্যানার কিংবা পোস্টার কোনও কিছুই পড়েনি গ্রামে। এমনকী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 
গত রবিবার  গ্রামে ভোট প্রচার করতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। 

বাসিন্দাদের বুথে ফেরাতে দিনকয়েক আগে গ্রামে যান কমিশনের প্রতিনিধিরা। তাঁরাও বোঝান গ্রামবাসীদের। কিন্তু তবুও তাঁরা অনড়।  শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেমারি ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপ দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, ডিইও শুভেন্দু সাঁই সহ অন্যান্য অফিসাররা এলাকা পরিদর্শন করে গ্রামবাসীদের ভোট দেওয়ার আহবান জানান। বিডিও গ্রামবাসীদের দাবি যথাযথ বলে মেনে নিয়ে বলেন, "ভোট বয়কট সমাধান নয়। আপনারা ভোট দিয়ে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন। নির্বাচন মিটে গেলে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।" তবুও সোমবার বুথমুখী হননি গ্রামের মানুষ। বেলার দিকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফের বিডিও শতরূপ দাস দিলালপুর গ্রামে যান। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।


```