Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Bardhaman Durgapur Lok Sabha result 2024| বর্ধমান-দুর্গাপুরে হেরে গেলেন দিলীপ ঘোষ

বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে (Bardhaman Durgapur Lok Sabha result 2019) জিতে গেলেন কীর্তি আজাদ।

Bardhaman Durgapur Lok Sabha result 2024| বর্ধমান-দুর্গাপুরে হেরে গেলেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ-কীর্তি আজাদ

শেষ আপডেট: 11 June 2024 16:32

দ্য ওয়াল ব্যুরো: শেষপর্যন্ত চওড়া ব্যাটে খেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলেন কীর্তি আজাদ। বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়ে জয়ী হলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। জয়ের ব্যবধান ১ লক্ষেরও বেশি। 

মঙ্গলবার সকাল ৮টায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে (Bardhaman Durgapur Lok Sabha result 2019) ভোট গণনা শুরু হয়। গণনার আগে থেকে বহু রাজনৈতিক পর্যবেক্ষক বলছিলেন, এই আসনে লড়াই এবার সেয়ানে সেয়ানে। কারণ এখানে তৃণমূল ও বিজেপির তুল্যমূল্য জনভিত্তি রয়েছে বলেই ধারণা। শেষপর্যন্ত অবশ্য শেষ হাসি হাসলেন কীর্তি আজাদই। 

দেখে নিন যেভাবে চলেছে ভোট গণনা পর্ব

দুপুর সাড়ে তিনটে

দিলীপ ঘোষ ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ভোটে পিছিয়ে পড়লেন।

দুপুর সাড়ে ১২টা

পঞ্চম রাউন্ডের গণনার শেষে প্রায় পাঁচ হাজার ভোটে পিছিয়ে দিলীপ ঘোষ।

১১টা ৫০

তিন রাউন্ড গণনার শেষে পিছিয়ে পড়লেন দিলীপ ঘোষ।

সকাল ১০টা ৫৫

২৩ হাজার ২২৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

সকাল ১০টা

তৃতীয় রাউন্ডের গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।

সকাল ৯টা ৩৫

দ্বিতীয় রাউন্ডের গণনার চলছে। এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। পিছিয়ে পড়েছেন দিলীপ ঘোষ।


```