Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Baramati Lok Sabha Result 2024 | বারামতীতে জয়ের পথে সুপ্রিয়া! অনেক পিছনে অজিতের স্ত্রী

বারামতী-এনসিপি-শরদ পাওয়ার বলতে গেলে সমার্থক। সেই পরিচিতি এবার কি বদলে দিতে পারবেন শরদের দলছুট ভাইপো অজিত?

Baramati Lok Sabha Result 2024 | বারামতীতে জয়ের পথে সুপ্রিয়া! অনেক পিছনে অজিতের স্ত্রী

সুনেত্রা পাওয়ার এবং সুপ্রিয়া সুলহে

শেষ আপডেট: 4 June 2024 20:49

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের বারামতী (Baramati Lok Sabha Result) পাওয়ার পরিবারের খাসতালুক হিসাবেই দীর্ঘদিন ধরে পরিচিত। এবার সেখানে পরিবারের দুই সদস্যের মধ্যে লড়াই হয়েছে। এনসিপি’র প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলহের বিরুদ্ধে লড়েছেন শরদের ভাইপো অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। অজিত গত বছরই নিজের অনুগামীদের নিয়ে এনসিপি ভেঙে বিজেপি-শিবসেনা সরকারে যোগ দেন। বারামতী-এনসিপি-শরদ পাওয়ার বলতে গেলে সমার্থক। সেই পরিচিতি এবার কি বদলে দিতে পারবেন শরদের দলছুট ভাইপো অজিত? সর্বশেষ আপডেট জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন।

রাত ৮টা ৪৮: ১ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুপ্রিয়া। তাঁর প্রাপ্ত ভোট ৫,৩৫,১৫২। 

সন্ধে ৬টা ৩৫: নিজের জয় কার্যত নিশ্চিত করে নিয়েছেন এনসিপি-র সুপ্রিয়া সুলহে। এই মুহূর্তে ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। 

বিকেল ৪টে ৫৫: ৩২ হাজারের বেশি ভোটের ব্যবধান নিয়ে নিয়েছেন সুপ্রিয়া সুলহে। এই মুহূর্তে তাঁর প্রাপ্ত ভোট ২,৭৬,৯২৮। পাওয়ার পরিবারের এই লড়াইয়ে জয়ের পথ আরও প্রশস্ত করছেন শরদ পাওয়ার কন্যা। 

দুপুর ২টো ৩১:  কিছুটা হলেও ব্যবধান কমে গেল সুপ্রিয়া সুলহের। এই মুহূর্তে ১৫,৪২২ ভোটে এগিয়ে আছেন তিনি। অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রার সঙ্গে তাঁর যে কড়া টক্কর হচ্ছে তা বলাই যায়। 

দুপুর ১টা ১৩: ১ লক্ষের বেশি ভোট পেয়েছেন শরদ পাওয়ার কন্যা। এই মুহূর্তে ১৬,০৭৮ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্রিয়া সুলহে।

সকাল ১১টা ৪৭: ৫৮ হাজার ভোট পেয়ে এই মুহূর্তে প্রায় ১২ হাজার ভোটে এগিয়ে সুপ্রিয়া সুলহে। এখনও পর্যন্ত ৫৮,১৭০। 

সকাল ১০টা ২৬: ৫০০০-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন শরদ পাওয়ার কন্যা। তিনি আপাতত পেয়েছেন ২৪ হাজারের বেশি ভোট। তাঁর ঠিক পরেই রয়েছেন সুনেত্রা পাওয়ার। 


```