Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বরাহনগর ও ভগবানগোলায় লোকসভার তৃতীয় ও সপ্তম দফার সঙ্গেই উপনির্বাচন

লোকসভা ভোটের সঙ্গে পশ্চিমবঙ্গে দুটি বিধানসভার উপ নির্বাচন হবে।

বরাহনগর ও ভগবানগোলায় লোকসভার তৃতীয় ও সপ্তম দফার সঙ্গেই উপনির্বাচন

শেষ আপডেট: 16 March 2024 20:06

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের সঙ্গে পশ্চিমবঙ্গে দুটি বিধানসভার উপ নির্বাচন হবে। একটি হল, ভগবানগোলা আসন। অন্যটি বরাহনগর। 

তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মত্যুর জন্য ভগবানগোলায় উপ নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। অন্যদিকে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়েছেন। সেই আসনেও উপ নির্বাচন হবে।

এবার সাত দফা লোকসভা ভোট হতে চলেছে। দেশ জুড়ে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। তৃতীয় দফায় ভগবানগোলা আসনে উপনির্বাচন হবে। সপ্তম দফায় হবে বরাহনগরে উপনিবার্চন।

শনিবার কমিশনের তরফে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণের দিন অর্থাৎ ৭ মে ভগবানগোলাতেও উপনির্বাচন হবে। অন্যদিকে,  বরাহনগরে ভোট হবে, লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণের দিন- ১ জুন। 

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও বেশকিছু রাজ্যে হতে চলেছে উপনির্বাচন। সেক্ষেত্রে তালিকায় রয়েছে বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, রাজস্থছান, কর্ণাটক ও তামিলনাড়ু।

আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোট শুরু হচ্ছে। সেই দিন ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং-এ। ৭ মে হতে চলেছে তৃতীয় দফার নির্বাচন। ওই দিন ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর। ১৩ মে চতুর্থ দফার ভোট হবে কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল ও বহরমপুরে। পঞ্চম দফার ভোট হতে চলেছে ২০ মে। ওই দিন ভোটগ্রহণ রয়েছে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া ও আরামবাগ। ষষ্ঠ দফার ভোট রয়েছে ২৫ মে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল ও বিষ্ণুপুরে ওই দিন ভোট হবে। সপ্তম তথা শেষ দফার নির্বাচন রয়েছে আগামী ১ জুন। ওই দিন ভোট হতে চলেছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ডহারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর ও জয়নগর। ভোটের গণনা আগামী ৪ জুন। 


```