Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রচারের মাঝে পুকুরে ডুব সুভাষের, সাতসকালে সাঁতার কেটে সচেতনতার বার্তা বিজেপি প্রার্থীর

রবিবাসরীয় সকালে অনুগামীদের নিয়ে সটান পুকুরে নামেন বাকুঁড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার।

প্রচারের মাঝে পুকুরে ডুব সুভাষের, সাতসকালে সাঁতার কেটে সচেতনতার বার্তা বিজেপি প্রার্থীর

প্রচারের মাঝে পুকুরে সাঁতার কাটেন বাকুঁড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার

শেষ আপডেট: 5 May 2024 12:58

দ্য ওয়াল ব্যুরো: ভোটারদের বাড়িতে গিয়ে চিকিৎসা করা থেকে আম্বেদকরের জন্মদিনের র‍্যালিতে নিজে হাতে জুতো পালিশ। গরমে এক ব্যক্তিকে স্নানও করিয়েছেন। ভোট প্রচারের নানা ভূমিকায়  দেখা গিয়েছে বাকুঁড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। এবার পুকুরে নেমে তাঁকে সাঁতার কাটতেও দেখা গেল। রবিবাসরীয় সকালে অনুগামীদের নিয়ে সটান পুকুরে নামেন তিনি। 

ষষ্ঠ দফায় আগামী ২৫ মে বাকুঁড়া লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে জোরকদমে চলছে শাসক-দলের প্রার্থীদের প্রচার। ২০১৯ সালে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুভাষ সরকার। এবারও তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। রোজই প্রচারে অভিনব সব কৌশল নিচ্ছেন সুভাষ। আজ রবিবারের প্রচারেও ফের চমক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। 

এদিন সকালে বাঁকুড়া শহরের লোকপুরে নিজের বাড়ির কাছের পুকুরে নেমে পড়েন তিনি। সেখানে দলের কয়েক জন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটেন সুভাষ। পরে জল থেকে উঠে বার্তা দেন, ' জীবনে চলার পথে সাঁতার জানা খুবই অপরিহার্য। নিজেকে সুরক্ষিত রাখতে আকাশ পথের যাত্রীরও সাঁতার জানা উচিত'।  

মোদীর ছবি লাগানো গেঞ্জি পরে বিজেপি প্রার্থীকে বিভিন্ন ধরনের সাঁতারের কসরত করতে দেখা যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নির্বাচন হল গণতন্ত্রের উৎসব। এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই, এর পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তা দেওয়া উচিত।" 


শিশুদের সাতাঁর কাটা কতটা প্রয়োজন সেবিষয়েও বার্তা দেন দেন তিনি। তাঁর কথায়, "বর্তমান সময়ে প্রত্যেক অভিভাবকের উচিত সন্তানকে সাঁতার শেখানো। নদী পারাপার থেকে আকাশ পথে যাতায়াত যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতেই পারে। আর সেই কারণেই আপৎকালীন পরিস্থিতির কথা চিন্তা করে প্রত্যেকের সাঁতার শিখে রাখা উচিত।"

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে লক্ষাধিক ভোটে হারিয়েছিলেন সুভাষ। গত নির্বাচনে জয়ের ব্যবধান যা-ই থাকুক না কেন, রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এ বার সুভাষের সঙ্গে অরূপের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তাই একে অপরকে প্রচারে টক্কর দিতে মরিয়া। তাই প্রচারে ঢিলে দিতে রাজি নন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। 


```