Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির মামলায় বেঙ্গালুরুর আদালত জামিন দিল রাহুলকে, কী অভিযোগ পদ্ম শিবিরের

এক বছর আগে রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের মূল অভিযোগ ছিল দুর্নীতি। 

বিজেপির মামলায় বেঙ্গালুরুর আদালত জামিন দিল রাহুলকে, কী অভিযোগ পদ্ম শিবিরের

রাহুল গান্ধী

শেষ আপডেট: 7 June 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর আদালত জামিন দিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শুক্রবার প্রাক্তন কংগ্রেস সভাপতি আদালতে হাজির হন। সঙ্গে ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ মুখ্যমন্ত্রী ডি শিবকুমার। গত সপ্তাহে তাঁরাও একই মামলায় জামিন পান।

মামলাকারী রাজ্যের বিরোধী দল বিজেপি। এক বছর আগে রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের মূল অভিযোগ ছিল দুর্নীতি। 

খবরের কাগজে হাত শিবির বিজ্ঞাপন দিয়ে দাবি করে যে কোনও কাজেই বিজেপি সরকারকে ৪০ শতাংশ কাটমানি দিতে হয়। তাতে তৎকালীন মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্বাই সহ একাধিক মন্ত্রীর ছবি ছিল। 

রাহুল গান্ধী ওই বিজ্ঞাপনটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। রাজ্য বিজেপি কর্নাটকের কংগ্রেস নেতাদের পাশাপাশি রাহুলের বিরুদ্ধেও মানহানির মামলা করে। সেই মামলায় সশরীরে হাজিরার নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছিলেন রাহুলের আইনজীবী। বিচারক সেই আবেদনে সাড়া দেননি। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীকেও আদালতে হাজির হতে হয়েছিল।


```