Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Balurghat lok sabha result 2024| টানাপড়েন শেষে সুকান্তর জয়

বালুরঘাটে জিতে গেলেন সৌমিত্র

 Balurghat lok sabha result 2024| টানাপড়েন শেষে সুকান্তর জয়

শেষ আপডেট: 4 June 2024 22:17

দ্য ওয়াল ব্যুরো: সুকান্ত মজুমদারের দাবি করছিলেন তিনি জিতে গেছেন। কিন্তু ১৩ রাউন্ডের গণনার পর থেকে আর কোনও সরকারি কাগজ দেওয়া হয়নি তাঁকে। বালুরঘাটের বিদায়ী সাংসদ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিক সম্মেলনে দাবি করেন এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। তারপরই ঘুরে গেছে পরিস্থিতি। গণনা শেষ হয়েছে। তিনি জিতেও গেছেন। কিন্তু দেওয়া হচ্ছে না জয়ের সার্টিফিকেট। পরে অবশ্য তাঁকেই জয়ী বলে ঘোষণা করা হয়। প্রায় ১০ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি।

সারাদিনের গণনাপর্ব যেভাবে এগিয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে

দুপুর ২টো ৪৫

ষষ্ঠ রাউন্ডে বালুরঘাট লোকসভা আসনে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার

দুপুর ১ টা ২৫

পঞ্চম রাউন্ড শেষে বালুরঘাট লোকসভা আসনে  ২৪৮১ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

দুপুর সাড়ে ১২টা

চতুর্থ রাউন্ড শেষে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ২৭৭৪ ভোটে এগিয়ে।

সকাল ১১টা ৫৫

তৃতীয় রাউন্ড শেষে বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র প্রায় ছয় হাজার সাতশো ভোটে এগিয়ে।

সকাল ১১টা ১৪

পিছিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার

সকাল ১০টা ৩৬

পিছিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার

সকাল ১০টা ০৪

প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।

সকাল ৯টা ৩১

হরিরামপুর, ইটাহার ও কুমারগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বালুরঘাট, তপন, কুশমন্ডি, গঙ্গারামপুরে এগিয়ে বিজেপি। 

সকাল  ৯টা ২২

ইভিএম গণনার শুরুতেই এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। পিছিয়ে পড়লেন বিজেপির বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। 


```