Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Baharampur Lok Sabha result 2024। বহরমপুরে ইন্দ্রপতন, হেরে গেলেন অধীর চৌধুরী

হেরে গেলেন পাঁচবারের সাংসদ কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।

Baharampur Lok Sabha result 2024। বহরমপুরে ইন্দ্রপতন, হেরে গেলেন অধীর চৌধুরী

ইউসুফ পাঠান-অধীর চৌধুরী-নির্মল কুমার সাহা

শেষ আপডেট: 4 June 2024 16:27

দ্য ওয়াল ব্যুরো: ইন্দ্রপতন হল বহরমপুরে। হেরে গেলেন পাঁচবারের সাংসদ কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন তিনি। 

টানা পাঁচবার জিতে একরকম মিথ হয়ে গিয়েছিলেন অধীর চৌধুরী। বহরমপুর মানেই অধীর। চৌধুরী সাহেবের সেই ব্যাটিং রেকর্ড কি এবার ভাঙতে পারবেন ইউসুফ পাঠান। এটাই ছিল বড় প্রশ্ন। ভোট গণনার আগাগোড়াই কখনও এগিয়ে গিয়েছেন অধীরবাবু। কখনও এগিয়েছেন ইউসুফ পাঠান। মাঝে মাঝে এগিয়েছেন বিজেপির প্রার্থী চিকিৎসক নির্মল সাহা। শেষ হাসি অবশ্য হাসলেন ইউসুফ পাঠান। 

একনজরে দেখে নিন যেভাবে চলেছে দিনভরের ভোট গণনা পর্ব।

দুপুর ২টো ৪০

সপ্তম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের থেকে প্রায় ২৩ হাজার ভোটে পিছিয়ে পড়লেন অধীর চৌধুরী। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী।

দুপুর ১টা ২০

কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মাত্র ৬১৮ ভোটে পিছিয়ে। এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তৃতীয় স্থানে বিজেপি।

দুপুর ১২টা ৫০

এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। দ্বিতীয় স্থানে অধীর চৌধুরী।

দুপুর ১২টা ৩০

এগিয়ে গেল বিজেপি। দ্বিতীয় স্থানে তৃণমূল। অধীর চৌধুরী আরও পিছিয়ে গেলেন।

দুপুর ১২টা 

পিছিয়ে পড়লেন অধীর চৌধুরী

সকাল ১১টা ২১

এগিয়ে গেলেন অধীর চৌধুরী

সকাল ১১টা ১৩

পিছিয়ে পড়লেন অধীর চৌধুরী

সকাল ১০টা ৫০

দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে গেলেন অধীর চৌধুরী

সকাল ৯ টা ৪০

বহরমপুর কেন্দ্রে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পিছিয়ে পড়লেন ইউসুফ পাঠান। জঙ্গিপুরেও এগিয়ে গেল কংগ্রেস।


```