Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামজন্মভূমি অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে বিজেপি, সরযূর জলে এগিয়ে চলেছে সমাজবাদী পার্টির সাইকেল

রামজন্মভূমি অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে বিজেপি, সরযূর জলে এগিয়ে চলেছে সমাজবাদী পার্টির সাইকেল

রামমন্দির।

শেষ আপডেট: 4 June 2024 18:32

দ্য ওয়াল ব্যুরো: রামমন্দিরের শহর অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্রে শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত পিছিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লাল্লু সিংয়ের থেকে ৩৩ হাজার ৪২৩ ভোটে এগিয়ে রয়েছেন সপা প্রার্থী। টানা ১০ ঘণ্টা ধরে রামমন্দির নিয়ে রাজনীতি করা বিজেপির থেকে এগিয়ে রয়েছেন সপা প্রার্থী। দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রের মতো ফৈজাবাদের ফলের উপরও অনেকটাই নির্ভর করছে বিজেপির সাফল্য-ব্যর্থতা।

১৯৮০ সাল থেকে অযোধ্যায় রামমন্দির গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন লড়ে আসছিল বিজেপি। অবশেষে এ বছরের জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের প্রচারেও রামমন্দির স্থাপনা নিয়ে গর্বে বুক ফাটায় তামাম বিজেপি নেতৃত্ব। কিন্তু, শেষ পর্যন্ত সেই ফানুস ফাটার দশা হয়েছে ফৈজাবাদে।

উত্তরপ্রদেশ তো বটেই, বিশেষ করে অযোধ্যা বিধানসভা নিয়ে গঠিত ফৈজাবাদে কয়েক লক্ষ ভোটে জেতার স্বপ্নে বিভোর ছিল বিজেপি। বুথফেরত সমীক্ষাতেও তারই আভাস ছিল। কিন্তু, এই মুহূর্তে যা অবস্থা বিরাট অঘটন না ঘটলে বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হতে চলেছে।


```