Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনও বোমাবাজির কথা যেন না শুনি, ডিএম-এসপিদের সঙ্গে কমিশনের প্রথম বৈঠকেই থরহরি

লোকসভা ভোটের আগে কলকাতায় এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল টিম। তার নেতত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

কোনও বোমাবাজির কথা যেন না শুনি, ডিএম-এসপিদের সঙ্গে কমিশনের প্রথম বৈঠকেই থরহরি

Lok Sabha Election 2024

শেষ আপডেট: 4 March 2024 14:58

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে কলকাতায় এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল টিম। তার নেতত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

সোমবার সব জেলার পুলিশ সুপার, জেলা শাসক ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে ডেকেছিল সেই ফুল বেঞ্চ। সূত্রের খবর, ওই বৈঠকের শুরুতেই প্রশাসন ও পুলিশ কর্তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। যা নিয়ে থরহরি পড়ে গেছে।

জানা গিয়েছে, বৈঠক শুরু করার আগে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, আপনারা মনে করবেন না যে আমরা কিছু না জেনে বসে আছি। আমাদের কাছে সব রিপোর্ট রয়েছে। জেলাওয়াড়ি কোথায় কী পরিস্থিতি তা আমরা মোটামুটি ভাবে সব জানি। কিন্তু আপনাদের কাছে তাও শুনতে চাইছি যে আপনাদের অ্যাসেসমেন্ট কী?

এই প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বৈঠকে পষ্টাপষ্টি জানিয়ে দেন, লোকসভা ভোটে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোনও সিভিক ভলান্টিয়ারকে কাজে লাগানো যাবে না। এর কোনও অন্যথা যেন না হয়। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে এই নিয়ম কঠোর ভাবে বলবৎ থাকবে।

সূত্রের খবর, কলকাতার পরই হাওড়ার পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠি উদ্দেশে প্রশ্ন করেন কমিশনের কর্তারা। তাঁকে জিজ্ঞাসা করেন. হাওড়ার পরিস্থিতি কেমন? জবাবে প্রবীণ ত্রিপাঠি বলেন, হাওড়ার সব ঠিক আছে স্যার। এ কথা শুনেই কমিশনের কর্তারা চটে যান। কমিশনের এক কর্তা পাল্টা বলেন, আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি। আপনার জেলায় আইনশৃঙ্খলার ঠিক অবস্থা ভাল করে বলুন। তৃতীয়বার আর সুযোগ দেব না। এর পর হাওড়ার পুলিশ কমিশনার তিন-চারটি এলাকায় সমস্যার কথা বলেন। কিন্তু তাতে কমিশনের কর্তারা সন্তুষ্ট হননি বলেই খবর।

কমিশনের কর্তারা এর পর সব জেলা পুলিশ সুপার ও জেলা শাসকদের উদ্দেশে বলেন, শুনুন আপনাদের একটা কথা পরিষ্কার জানিয়ে দিতে চাইছি। তা হল, জেলায় যা পরিস্থিতি রয়েছে তা খোলসা করে বলুন। আমরা নোট নিয়ে রাখছি। যদি দেখা যায়, কিছু গোপন করছেন, তাহলে বিষয়টা ভাল হবে না।

সেই সঙ্গে কমিশনের কর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, ভোটের আগে বাংলায় যেন বোমাবাজির কথা না শোনা যায়। এ ব্যাপারে পুলিশকে আগাম যা যা ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে। 

ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভোটার লিস্টে ১৭ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এ ব্যাপারেও কমিশনের কর্তারা প্রশ্ন করেন। প্রায় সব জেলার জেলাশাসক এক সঙ্গে জানান, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এত ভুয়ো ভোটার থাকা সম্ভব নয়। কমিশনের কর্তারা বলেন, সেটা আমরাও বুঝতে পারছি। এত ভুয়ো ভোটার বর্তমান ব্যবস্থায় থাকতে পারে না। তবে সেটাই যদি হয় তা হলে বিরোধী দলগুলোকে কেন আপনারা তা বুঝিয়ে বলতে পারছেন না। কেন কমিউনিকেশন গ্যাপ হচ্ছে?

প্রাথমিক ভাবে এই সব আলোচনার পর মধ্যাহ্নভোজের বিরতি হয়েছে। এই বৈঠক বিকেল পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।


```