Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ভগৎ সিং, আম্বেদকরের সঙ্গে এক সারিতে কেজরিওয়াল, সরব বিজেপি, নীরব আপ

জেল থেকে দলের বিধায়কদের উদ্দেশে বার্তা অরবিন্দ কেজরিওয়ালের, এলাকায় থাকুন এবং নিয়মিত দলীয় দফতরে যান। 

ভগৎ সিং, আম্বেদকরের সঙ্গে এক সারিতে কেজরিওয়াল, সরব বিজেপি, নীরব আপ

শেষ আপডেট: 4 April 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: জেল থেকে দলের বিধায়কদের বার্তা পাঠিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তাঁদের উদ্দেশে বলেছেন, এলাকায় থাকুন এবং নিয়মিত দলীয় দফতরে যান। 

বৃহস্পতিবার একটু আগে নেতার সেই বার্তা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে পড়ে শোনান আপ সুপ্রিমোর স্ত্রী সুনীতা। স্বামীর অনুপস্থিতিতে তিনিই এখন দলের মুখ। বিজেপির অভিযোগ, সরকারও বকলমে সুনীতাই চালাচ্ছেন। কেজরিওয়ালের নির্দেশ বলে যা মন্ত্রীদের যা বলা হচ্ছে তা সুনীতার সিদ্ধান্ত। কারণ, জেলে বা ফোনে স্বামীর সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড করা হয়। তাতে কোনও নির্দেশ, বার্তা নেই। 

বিধায়কদের পার্টি অফিসে হাজিরার নিদানও আসলে দল ভাঙার আশঙ্কা থেকে দেওয়া হয়েছে বলে ওয়াকিবহার মহল মনে করছে। আপ ক’দিন ধরেই দাবি করে আসছে বিজেপি বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখলে মরিয়া। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আপের আছে ৬২ বিধায়ক। বিজেপির আটজন। 

এদিকে, সুনীতার বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকের পর ভিন্ন বিতর্ক দেখা দিয়েছে। দেখা যায় পার্টি অফিসে যে চেয়ারে বসে তিনি সাংবাদিক বৈঠক করছেন তাঁর পিছনের দেওয়ালে ভগৎ সিং ও বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতির মাঝে কেজরিওয়ালেরও ছবি রাখা হয়েছে বৃহস্পতিবার থেকে। দুই মহান স্বাধীনতা সংগ্রামী এবং প্রাতঃস্মরণীয় নেতার সঙ্গে এক সারিতে কেজরিওয়ালের ছবি দেখে বিজেপি আপের দেশপ্রেম ও জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাভক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও আম আদমি পার্টির নেতা-মন্ত্রীরা এখনও এই বিষয়ে কেউ মুখ খোলেননি। 

রাজনৈতিক দলের অফিসে দেশের এবং পার্টির বিশিষ্টজনের ছবি রাখার চল নতুন নয়। আপ প্রথম থেকেই ভগৎ সিং ও আম্বেদকরের ছবি সামনের সারিতে রাখেন। আপের নেতা-কর্মীরা নিজেদের ভগৎ সিংহের চ্যালা বলে উল্লেখ করে থাকেন। সেই মহান স্বাধীনতা সংগ্রামীদের ছবির সঙ্গে এক সারিকে দুর্নীতির মামলায় জেলবন্দি কেজরিওয়ালের ছবি দেখে সমাজমাধ্যমেও অনেকেই সরব হয়েছেন। 

যদিও আপের বক্তব্য, কেজরিওয়াল নির্দোষ। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বুধবার তাঁর তরফে আদালতেও বলা হয়, ভোটের সময় আটকে রাখতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।


```