Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তৃণাঙ্কুর পার্থ ভৌমিকের 'পোষ্য পুত্র', অর্জুনের কটাক্ষে বিতর্ক

জিটিএ এলাকায় শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের। শুক্রবার প্রচারে বেরিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে "পার্থ ভৌমিকের পোষ্য পুত্র" বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। 

তৃণাঙ্কুর পার্থ ভৌমিকের 'পোষ্য পুত্র', অর্জুনের কটাক্ষে বিতর্ক

অর্জুন সিং, তৃণাঙ্কুর ভট্টাচার্য, পার্থ ভৌমিক

শেষ আপডেট: 15 April 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জিটিএ এলাকায় শিক্ষক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের। শুক্রবার প্রচারে বেরিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে "পার্থ ভৌমিকের পোষ্য পুত্র" বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। 

শুক্রবার সাত সকালে প্রচারে বেরিয়েছিলেন অর্জুন সিং। নৈহাটি ৬ নম্বর বিজয়নগর মোড়ে নির্বাচনী প্রচার করেন। প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন অর্জুন। তখন তিনি জিটিএ এলাকায় শাসকদলের দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। 

তৃণমূলের ছাত্র নেতার নাম নিয়ে বলেন, "তৃণাঙ্কুর ভট্টাচার্য হলেন পার্থ ভৌমিকের পোষ্য পুত্র। ওনাকে রাজ্য ছাত্র নেতা করা হয়েছিল। তাঁর কাজ কর্ম, চাল চলনের দিকে যদি সেখানে নজর দেওয়া হতো, তাহলে এই এফআইআর আরও আগেই হওয়া উচিত ছিল। ওঁর নামে যখন এফআইআর হয়েছে তখন তাঁর গুরু পার্থ ভৌমিকের নামেও এফআইআর হবে। এই দুর্নীতিতে ওনারও নাম আছে। এটা নিয়ে সকলেই নিশ্চিত থাকতে পারেন।" 

জিটিএ দুর্নীতিতে নাম জড়ানোর পরে অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা বিজেপির দিকেই আঙুল তুলেছেন। এই পরিপ্রেক্ষিতে তৃণাঙ্কুর ভট্টাচার্যের দাবি, "ভোটের মুখে উড়ো চিঠিকে সামনে রেখে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। তবে এভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল নেতাদের মনোবল ভাঙা যাবে না। আমি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নই। তবে অভিযোগ যখন উঠেছে তদন্ত হোক, আমি যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি আছি।"

এদিন অর্জুন সিংয়ের মতোই সকাল সকাল প্রচারে নেমে পড়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। গারুলিয়ার তিনটি ওয়ার্ডে প্রচার সারেন। সেখানে তৃণমূল প্রার্থীকে এবিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কোথায় জিটিএ আর কোথায় তৃণাঙ্কুর। জিটিএ একটা স্বশাসিত সংস্থা। এর সঙ্গে কারও যোগ থাকার কথা নয়। ভোটের আগে তৃণমূলকে চাপে রাখতে উদ্দেশপ্রণোদিতভাবে পরিকল্পনা করে এসব করছে বিজেপি।"


```