Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিত শাহের মন্ত্রক নিরাপত্তা তুলে নিয়েছে, জেলা পুলিশের দ্বারস্থ বিদ্রোহী বিজেপি বিধায়ক

অমিত শাহের মন্ত্রক নিরাপত্তা তুলে নেওয়ায় এবার জেলা পুলিশের দ্বারস্থ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা!

অমিত শাহের মন্ত্রক নিরাপত্তা তুলে নিয়েছে, জেলা পুলিশের দ্বারস্থ বিদ্রোহী বিজেপি বিধায়ক

শেষ আপডেট: 15 April 2024 16:59

দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহের মন্ত্রক নিরাপত্তা তুলে নেওয়ায় এবার জেলা পুলিশের দ্বারস্থ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা!

দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে দার্জিলিংয়ের বিদায়ী বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিষ্ণু। তারপরই অর্থাৎ গত শুক্রবার রাতে বিষ্ণুর নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সংবাদমাধ্যমকে নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিষ্ণু বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজেপির পার্টি অফিসের মতো আচরণ করছে। আমার নিরাপত্তা তুলে নিয়েছে। বাধ্য হয়ে জেলা পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছি।"

 সূত্রের খবর, সম্প্রতি এব্যাপারে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখাও করেছেন পাহাড়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক। কেন্দ্র নিরাপত্তা তুলে নেওয়ায় বেজায় ক্ষুব্ধ বিষ্ণু এদিন বলেন, "আমি আক্রান্ত হলে ঘটনার জন্য দায়ী থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।"

 পৃথক রাজ্য এবং গোর্খাদের জনজাতির আওতায় আনার দাবিতে গত বছরের ৮ এপ্রিল বিধানসভায় বাবা সাহেব ডঃ আম্বেদকরের মূর্তির সামনে অবস্থানে বসেছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক।

বিজেপি এবারেও পাহাড়ে বহিরাগত প্রার্থী দাঁড় করালে তিনি দলের প্রার্থীর বিরুদ্ধেই ভোটে লড়বেন বলে গত বছরই হুঁশিয়ারি দিয়েছিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তাঁর সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না তা ইতিমধ্যে স্পষ্ট। 

প্রসঙ্গত, ২০২১ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বিষ্ণুকে  ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এ ব্যাপারে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে দলীয় সূত্রের খবর, দলের প্রার্থী হিসেবে বিষ্ণু মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বিজেপির তরফে তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখা হচ্ছে। সূত্রের খবর, লোকসভা ভোট মিটলেই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিষ্ণুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন নেতৃত্ব।


```