
ফের উত্তপ্ত সন্দেশখালি
শেষ আপডেট: 1 June 2024 08:56
দ্য ওয়াল ব্যুরো: বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির বেড়মজুড়ে মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। সারারাত 'চটি পরা' পুলিশ এলাকায় ঘুরেছে! সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, শেষ দফায় সন্দেশখালি জিততে শেষ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাত থেকে আবার একবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। সেখানকার মহিলাদের একাংশের অভিযোগ, রাতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার। তৃণমূলের হয়ে তারা কাজ করছে। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ''চপ্পল পরা পুলিশ আর সিভিক ভলান্টিয়াররা সন্দেশখালির ভোটারদের হুমকি দিচ্ছে'। হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালির মহিলাদের, তবে তাঁরা সাহসের সঙ্গে মোকাবিলা করছেন। সন্দেশখালির কণ্ঠরোধ করার সর্বশেষ চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।''
সন্দেশখালির স্থানীয় মহিলাদের একাংশ বলছেন, রাতের অন্ধকার মুখে কালো কাপড় বেঁধে তৃণমূলের গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে। ঘরে ঢুকে কয়েকজনকে মারধরও করা হয়েছে। যারা এই কাজ করেছেন তারা পুলিশই নন বলে দাবি। ছদ্মবেশে তৃণমূল এই কাজ করিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।
Mamata Banerjee's last ditch desperate attempt to suppress Sandeshkhali before Election.
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 31, 2024
"Chappal wearing" Police personnel & Civic Volunteers in plain clothes are roaming around in different areas of Sandeshkhali in order to intimidate and threaten Voters, especially women.… pic.twitter.com/3SjeYfTMVT
এই নিয়ে রাজ্যের শাসক দলকে বিঁধেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্যও। তাঁর বক্তব্য, ''আলো নিভিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। পাপের ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।'' অন্যদিকে এই বসিরহাট লোকসভা কেন্দ্রেই বসিরহাটের একটি আবাসন থেকে ১৯ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় ৬ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।