Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোট মিটতেই রাজ্য পুলিশে রদবদল, পুরনো দায়িত্বে ফেরানো হল ১১জন অফিসারকে

ভোটের কাজের সঙ্গে যুক্ত নয়, এমন দায়িত্বে পাঠানো হয়েছিল তাঁদের।

ভোট মিটতেই রাজ্য পুলিশে রদবদল, পুরনো দায়িত্বে ফেরানো হল ১১জন অফিসারকে

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 June 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর একাধিক জেলার পুলিশ সুপার-সহ পদস্থ পুলিশ কর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোটের কাজের সঙ্গে যুক্ত নয়, এমন দায়িত্বে পাঠানো হয়েছিল তাঁদের।

ইতিমধ্যে মিটেছে ভোট। আদর্শ আচরণবিধিও তুলে নিয়েছে নির্বাচন কমিশন। এবার ফের পুরনো দায়িত্বে ফেরানো হল রাজ্যের ১১ জন পুলিশ অফিসারকে। 


কোটেশ্বর রাওকে ফেরানো হল সুন্দরবন পুলিশ জেলার এসপি পদে। ভোটের জন্য তাঁকে ওই পদ থেকে ট্রাফিক পুলিশে সরানো হয়েছিল। সৌম্য রায় ফিরলেন কলকাতা দক্ষিণ-পশ্চিমের ডিসি পদে।একইভাবে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার নিজেদের জেলায় ফিরলেন। এদের দুজনকেই এসএস আইবিতে পাঠানো হয়েছিল।

এসটিএফের ডিসি কলকাতা পদে রাহুল দে, আসানসোল দুর্গাপুরের পশ্চিম জোনের ডিসি আশিস মৌর্য, কুলদীপ সুরেশকে ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল পদে ফেরত পাঠানো হল। ভোটের সময় আশিসকে পুরুলিয়া এবং সুরেশকে পশ্চিম মেদিনীপুরের এসপি পদে স্থানান্তর করেছিল নির্বাচন কমিশন।

একইভাবে সন্দীপ কড়রা এবং অমিত ভার্মাকে যথাক্রমে দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের পদে ফেরত পাঠানো হল। পূর্ব মেদিনীপুরের এসপি পদ থেকে কলকাতা আর্ম পুলিশের ডিসি পদে ফিরলেন সৌমদীপ ভট্টাচার্য। দক্ষিণ দিনাজপুরের এসপি পদ থেকে ব্যারাকপুরের ডিসি ট্রাফিকে ফিরলেন চিন্ময় মিত্তল।


```