Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামীর রায় বিরোধীরা বিদায়, সুনিশ্চিত করে দিল ব্রিগেডের মানুষ: অভিষেক

অভিষেকের কথায়, "১৫ দিনেরও কম সময়ে আমরা এই ব্রিগেডের আয়োজন করেছি। ব্রিগেডে মানুষের উপস্থিতি সুনিশ্চিত করে দিল, আগামীর রায় বিরোধীরা বিদায়।"

আগামীর রায় বিরোধীরা বিদায়, সুনিশ্চিত করে দিল ব্রিগেডের মানুষ: অভিষেক

শেষ আপডেট: 10 March 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেড ময়দান জুড়ে চারিদিকে কালো মাথার থিক থিকে ভিড়। সেই ভিড়ের মাঝে ব়্যাম্পে হাঁটতে হাঁটতে বাংলা থেকে বিরোধীদের বিদায়ের আওয়াজ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের কথায়, "১৫ দিনেরও কম সময়ে আমরা এই ব্রিগেডের আয়োজন করেছি। ব্রিগেডে মানুষের উপস্থিতি সুনিশ্চিত করে দিল, আগামীর রায় বিরোধীরা বিদায়।"

  এদিন বক্তব্যের শুরু থেকে অভিষেকের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী মোদী। অভিষেকের কথায়, "মোদী দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অথচ তাঁর পাশে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্তকে বসে থাকতে দেখা যায়। এটা মোদীর গ্যারেন্টি। আর দিদির গ্যারেন্টি বাংলার মানুষের পাশে থাকা। এবার আপনারা বলুন, কার পক্ষ বেছে নেবেন।"

সম্প্রতি কৃষ্ণনগরের সভা থেকে মোদী দাবি করেছিলেন আবাস যোজনায় বাংলাকে ৪২ লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এদিন মঞ্চ থেকে কেন্দ্রের একটি চিঠি দেখিয়ে অভিষেক বলেন, "গত তিনটি আর্থিক বছরে বাংলাকে আবাস য়োজনায় এক টাকা দেওয়া হয়নি। আমি মোদীকে চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকলে এর পরে যেদিন বাংলায় আসবেন সেই দিন আপনি এই প্রকল্পে টাকার হিসেব দেবেন।"

চ্যালেঞ্জের সুরে অভিষেক আরও বলেন, "মোদীকে বলছি, প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর না হলে মানুষকে নিয়ে লড়াই হবে। জনগর্জন কাকে বলে, আজকে শুধু একটা ট্রেলার দেখালাম, আসল সিনেমাটা নির্বাচনে জনগণ দেখিয়ে দেবে।"

মঞ্চ থেকে সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে অভিষেকের কটাক্ষ, "বিচারপতিরা আগে চোরেদের, খুনিদের জেলে পাঠাতো. আর এখন খুনfরা, চোরেরা বিচারপতির গলায় মালা পরিয়ে দলে নিচ্ছে। তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, লড়াই এই সব প্রবঞ্চকদের বিরুদ্ধে।"

গত ১০ দিনে চারবার রাজ্য সফরে এসে বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ  করেছিলেন মোদী। অভিষেকের কথায়, "বাংলায় এসে বিজেপি নেতারা বলেছেন, তৃণমূল দলটাই নাকি উঠে যাবে। ওদের সঙ্গে টাকা পয়সা আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সিবিআই, ইডি আছে। তৃণমূলের কাছে মানুষ আছে। আমরা চেয়েছিলাম একটা প্রতিয়োগিতা হোক। জনগণ বনাম রাষ্ট্রশক্তি। আজকে ব্রিগেডে মানুষের উপস্থিতি সেটা প্রমাণ করে দিল, বাংলার মানুষ কাদের সঙ্গে রয়েছে।"

নেতৃত্বর দাবি, ভিড়ের নিরিখে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে রবিবাসরীয় ব্রিগেড। অভিষেকের কথায়, "এটা বঞ্চিত মানুষের ব্রিগেড। একুশের ভোটে হারার পর বিজেপি যাদের কাজের টাকা, মাথার ছাদের টাকা আটকে রেখেছে, এই ব্রিগেড সেই সব বঞ্চিত বাংলার মানুষের।"

বিজেপির উদ্দেশে অভিষেক বলেন, "ভোট ইডি, সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। চলবে না অন্যায়, চলবে না ফন্দি. মানুষের আদালতে হতে হবে বন্দি। লোকসভা ভোটে মানুষ কড়াই গণ্ডায় জবাব দেবে।"

এরপরই নেত্রীর আদলে জনতার উদ্দেশে অভিষেকের প্রশ্ন, "আপনারা পাশে আছেন তো?" ভিড় থেকে সমস্বরে সম্মতি ভেসে আসতেই অভিষেকের আহ্বান, "আপনারা লড়াইয়ের শপথ নিন, বাকি আমি আছি, এক কথার ছেলে । ওদের অন্যায়ের কাছে বাংলা মাথা নত করবে না।"

মনে করিয়েছেন, ১০০ দিনের বকেয়া টাকা দিল্লি না দিলেও মুখ্যমন্ত্রী গত সপ্তাহে রাজ্যের কোষাগার থেকে মিটিয়েছেন। অভিষেকের কথায়, "আমাদের এই 
কর্মসূচির নাম- জনগণের গর্জন, বাংলার বিরোধীদের বিসর্জন। এমন আওয়াজ তুলুন যাতে এদের মেরুদণ্ড কেঁপে যায়, দিল্লির বুক কেঁপে যায়।"


```