Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিশীথ জিতলে কোচবিহারের লোকের মাছ খাওয়া বন্ধ হবে: অভিষেক

নিশীথ প্রামাণিক ভোটে জিতলে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিশীথ জিতলে কোচবিহারের লোকের মাছ খাওয়া বন্ধ হবে: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 April 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: নিশীথ প্রামাণিক ভোটে জিতলে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সিতাইয়ে কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোড শো করেন অভিষেক। উদয়ন গুহ সহ জেলার অন্য নেতারাও এই রোড-শোয়ে অংশ নেন। 

এই রোড শো চলাকালীনই অভিষেক বলেন, "কোচবিহারের মানুষ নিশীথ প্রামাণিককে ভোট দেবেন না। উনি ভোটে জিতলে আপনাদের মাছ খাওয়া বন্ধ হয়ে যেতে পারে।" অভিষেকের এমন বক্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কোচবিহারের বিজেপি নেতৃত্ব। তাঁরা বলেন,"নিশীথ প্রামাণিক আদ্যন্ত বাঙালি। মাছ খেতেও তিনি খুব ভালবাসেন। কেন তিনি ভোটে জিতলে কোচবিহারের মানুষের মাছ খাওয়া বন্ধ হবে! ভোটের আগে এভাবেই মিথ্যা প্রচার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।"

শুক্রবারই জম্মুর উধমপুরে গিয়ে শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের নেতাকে মুঘলদের মতো `বিধর্মী`দের সঙ্গেও তুলনা করেন মোদী। কারও নাম না করে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের দুই শরিক শিবের মাস শ্রাবণে মাংস খাচ্ছেন। এসব কোনওদিন দেখেছে ভারতের মানুষ! আসলে এঁরা দেশের সংখ্যাগুরু মানুষের ধর্মীয় আবেগকে পাত্তা দিতে চায় না।"

আমিষের প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই মনোভাব আগেও দেখা গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নানাভাবে নিরামিশের প্রচার হয়েছে। এবার ভোট প্রচারে গিয়ে সেটাকেই অস্ত্র করলেন এ রাজ্যের শাসক দলের সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনার টাকা আটকে রাখারও অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, ‘আবাসের জন্য আর কারও অপেক্ষা করতে হবে না। কোচবিহারে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জেতালে ডিসেম্বরের মধ্যে এলাকার বাসিন্দারা আবাসের ঘর পাবেন।" একইসঙ্গে নিশীথ প্রামাণিককে নিশানা করে অভিষেক বলেন, ‘নিশীথ কোনওদিনও আমজনতার কথা ভাবেননি। তাঁদের জন্য কিছু করেননি।’


```