Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বাংলার ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহারের চ্যালেঞ্জ অভিষেকের! বিনিময়ে বিজেপিকে কী করতে হবে

১০০ দিনের প্রকল্পে নিয়ে আগেই নরেন্দ্র মোদীর সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাংলার ৪২টি আসনেই প্রার্থী প্রত্যাহারের চ্যালেঞ্জ অভিষেকের! বিনিময়ে বিজেপিকে কী করতে হবে

শেষ আপডেট: 30 March 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো:  ১০০ দিনের প্রকল্পে নিয়ে আগেই নরেন্দ্র মোদীর সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, মোদী শ্বেতপত্র প্রকাশ করে যদি দেখাতে পারে বাংলাকে গত ২ বছরের মধ্যে ১০০ দিনের খাতে ১০ পয়সাও দিয়েছে তাহলে রাজনীতি ছেড়ে দেব।

অভিষেকের বেঁধে দেওয়া সেই সময় সীমা ইতিমধ্যে অতিক্রান্ত। ২ সপ্তাহ পরেও এ ব্যাপারে বিজেপির তরফে কোনও শ্বেতপত্র প্রকাশ হয়নি। ওই প্রসঙ্গ টেনে শনিবার মথুরাপুরের কর্মীসভা থেকে বিজেপিকে আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক।

 বিজেপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, "আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, লোকসভা ভোটে বাংলার ৪২টি আসন থেকেই তৃণমূল প্রার্থীপদ প্রত্যাহার করে নেবে।"

 অভিষেকের মুখে এমন কথা শুনে কর্মীসভায় তখন পিন পড়ার নিস্তব্ধতা। এরপরই অভিষেক যোগ করেন, "বিনিময়ে বিজেপিকে কথা দিতে হবে, আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহব করবে!"

   এদিনের কর্মীসভায় অভিষেক বলেন, "এর আগে ১০০ দিনের প্রকল্পে মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলাম। ২ সপ্তাহ পরেও কোবও উচ্চবাচ্য নেই। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। এখন বাংলাকে দেখে বিজেপি ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছে।"

এরপরই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, " আমি আপনাকে যেটি চ্যালেঞ্জ করছি তা হল একটি বিজ্ঞপ্তি আনুন এবং ঘোষণা করুন যে আগামী ৫ বছরের জন্য মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। কথা দিচ্ছি, বিজেপি এই বিজ্ঞপ্তি আনলে সঙ্গে সঙ্গে বাংলার ৪২টি আসন থেকে তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে।"

সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছিল, ১০০ দিনের প্রকল্পে বাংলাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। তৃণমূলের সরকার সেই টাকার হিসেব না দেওয়ার জন্যই বাকি টাকা আটকে রয়েছে অর্থাৎ আটকে থাকা টাকার দায় রাজ্যের ঘাড়েই ঠেলেছিল গেরুয়া শিবির। এরপরই ১০০ দিনের কাজে মোদীকে শ্বেতপত্র প্রকাশের চ্যালে়ঞ্জ জানিয়েছিলেন অভিষেক।

পর্য়বেক্ষকদের মতে, এদিন বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহের চ্যালেঞ্জ ছুড়ে বিজেপির স্নায়ুর চাপ বাড়ানোর চেষ্টা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখন দেখার বঙ্গ সফরে এসে এর জবাবে কী বলেন মোদী-শাহরা।

 নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রসঙ্গ টেনে এদিনের কর্মীসভা থেকে অভিষেক আরও বলেন, "সারা বছর দেখা মেলে না, শুদু ভোটের সময় এসে মিথ্যে কথা ফুল ঝুরি। এবারে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। রাজ্যজুড়ে জনতার গর্জন, বাংলার বিরোধীদের করবে বিসর্জন।" 


```