Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট মিটলেই নবজোয়ার-২ কর্মসূচি, ধূপগুড়ির সভা থেকে ঘোষণা অভিষেকের

ভোট মিটলেই ফের নবজোয়ার কর্মসূচিতে নামবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে এই ঘোষণা করলেন অভিষেক।

ভোট মিটলেই নবজোয়ার-২ কর্মসূচি, ধূপগুড়ির সভা থেকে ঘোষণা অভিষেকের

শেষ আপডেট: 15 April 2024 12:00

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটলেই ফের নবজোয়ার কর্মসূচিতে নামবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়ির সভা থেকে এই ঘোষণা করলেন অভিষেক।

এদিন অভিষেকের সভায় মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। তা দেখে উচ্ছ্বসিত অভিষেক বলেন, "আজকের পর আমার কাছে ডায়মন্ডরবার যা জলপাইগুড়িও তাই। মানুষের এই উপস্থিতি দেখে দিল্লিতে আজ ভূমিকম্প হবে!"

এরপরই জনতাকে অভিনন্দন জানিয়ে অভিষেক বলেন, "৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হবে। তারপরই শুরু হবে নবজোয়ার-২ কর্মসূচি। এবারের সফর শুরু হবে ধূপগুড়ি থেকেই।"

২০২৩ সালে পঞ্চায়েত ভোটের আগে প্রার্থী বাছাইয়ের জন্য জেলায় জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য নবজোয়ার কর্মসূচির মাধ্যমে সরাসরি মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে গিয়েছিল তৃণমূল। 

অভিষেক জানান, এবারের নবজোয়ার কর্মসূচির মাধ্যমে ফের মানুষের কাছে ড্রপ বক্স নিয়ে যাবেন।

গত লোকসভা ভোটে উত্তরের ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছিল বিজেপি। উত্তরে বিজেপির একচেটিয়া দাপট থাকলেও গত বছর ধূপগুড়ির নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। ভোটে জিতলে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। বিজেপিকে টেক্কা দিয়ে জযীও হন নির্মলবাবু। ইতিমধ্যে বিধায়ক হিসেবে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন নির্মলবাবু। এবারের লোকসভা ভোটে জলপাইগুড়িতে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল।

অভিষেক বলেন, "অনেকেই বলছেন, এরপর ধূপগুড়ির বিধায়ক কে হবেন। আমি ঠিক করেছি নবজোয়ার-২ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষই তা নির্বাচিত করবে।"

নানাবিধ কারণে ধূপগুড়ি পুরসভার ভোটও ২ বছর ধরে থমকে রয়েছে। অভিষেক জানান, লোকসভা ভোটের পরই পুরসভা ভোটের প্রস্তুতি শুরু হবে। কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রেও সাধারণ মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। 

কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, " বিজেপিকে তো আপনারা কাজ করার সুযোগ দিয়েছিলেন। ভোট চাইতে এলে জিজ্ঞেস করুন, কী কাজ করেছে। কাগুজে বাঘগুলোকে এবারে নেংটি ইঁদুরে পরিণত করতে হবে। এমনভাবে বোতাম টিপবেন যাতে দিল্লিতে বসে থাকা অত্যাচারিতদের পায়ের তলার মাটি সরে যায়।"


```