Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে বেরলেন বুথ থেকে

বেলা বাড়ার পর আরও একবার বিক্ষোভের মুখে পড়েন তিনি। এবারও ঘটনাস্থল হলদিয়া।

আবার বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে বেরলেন বুথ থেকে

অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 25 May 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোট শুরু হওয়ার কিছু আগেই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সাতসকালেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। হলদিয়ার এক বুথের বাইরে তাঁর উদ্দেশে 'চোর' স্লোগান দেওয়ার পাশাপাশি 'বিজেপি হটাও' বলেও স্লোগান দেওয়া হয়েছিল। বেলা বাড়ার পর আবার একবার বিক্ষোভের মুখে পড়েন তিনি। এবারও ঘটনাস্থল হলদিয়া।

বুথ দখল করে ছাপ্পা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ পেয়ে তিনি হলদিয়ার ওই বুথে গেছিলেন বলে দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই তাঁর গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। 'গো-ব্যাক' স্লোগান তোলা হয়। ঘটনা সম্পর্কে অভিজিৎ বলেন, ‘‘স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কিউআরটি টিমকে খবর দিয়েছি।'' কিছুক্ষণ পর অবশ্য কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে কার্যত লাঠিচার্জ শুরু করে। বিক্ষোভকারীদের বুথের কাছ থেকে সরিয়ে দেয় তারা। এরপর অভিজিৎ বুথ থেকে নিরাপদে বেরিয়ে যান। 

এদিন সকালে হলদিয়ার বুথে বিক্ষোভের মুখে পড়ার আগেই রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না নিয়ে নিশানা করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তাঁর অভিযোগ, পুলিশ সন্ত্রাস করছে, নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে! 'ভাইপো'র নির্দেশে এসব কাজ হচ্ছে বলে দাবি ছিল তাঁর। অভিজিৎ এও জানান, প্রায় হাজার চারেক পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে ভোটের আগের রাতে। রীতিমতো পুলিশি অত্যাচার চলেছে। 

সকাল থেকে রাজ্যের ৮টি কেন্দ্রের মধ্যে তমলুক থেকেই সবথেকে বেশি অশান্তির খবর আসছে। যদিও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ওই কেন্দ্রেই সবচেয়ে বেশি ভোট পড়েছিল। আর ভোটদানের হারে পিছিয়ে ছিল পুরুলিয়া। সকাল ১১টার তথ্য বলছে, ভোটদানের হারে সবথেকে এগিয়ে ঘাটাল, আর সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়াতেই। 


```