Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রস্তাব দেওয়া হয়েছে প্রমাণ করুন! আতিশীকে আইনি নোটিস বিজেপির, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

আতিশী দাবি করেছিলেন, তাঁকে বিজেপিতে যোগ দিতে জোর করা হচ্ছে। এই ইস্যুতে এবার ফুঁসে উঠল বিজেপি।

প্রস্তাব দেওয়া হয়েছে প্রমাণ করুন! আতিশীকে আইনি নোটিস বিজেপির, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি

আতিশী মারলেনা

শেষ আপডেট: 3 April 2024 13:55

দ্য ওয়াল ব্যুরো: আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন। প্রথম থেকেই একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আসছে আপ। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে দলের নেত্রী তথা মন্ত্রী আতিশী দাবি করেছিলেন, তাঁকে বিজেপিতে যোগ দিতে জোর করা হচ্ছে। এই ইস্যুতে এবার ফুঁসে উঠল বিজেপি। আতিশীর বিরুদ্ধে তাঁরা কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। 

মদকাণ্ডে কেজরিওয়ালকে গ্রেফতার করার পরই আতিশী অভিযোগ করেছেন, তাঁকে পরোক্ষে বিজেপির থেকে বার্তা দেওয়া হয়েছে দলে যোগ দেওয়ার জন্য। নাহলে ইডি দিয়ে তাঁকে গ্রেফতার করানো হতে পারে! এই দাবিকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির বলছে, আতিশী যা বলছেন তা তাঁকে প্রমাণ করতে হবে। না করতে পারলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। 

ইতিমধ্যেই আপ নেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছে বিজেপি। দলের নেতা বীরেন্দ্র সচদেবা জানিয়েছেন, আতিশীর মতো নেত্রীর জন্য তাঁদের দলে কোনও জায়গাই নেই। তাঁকে প্রমাণ করতে হবে যে বিজেপি এইরকম কোনও প্রস্তাব দিয়েছে। যদি আতিশী তা প্রমাণ না করতে না পারেন তবে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।

এর আগে মঙ্গলবার আতিশীকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছিল বিজেপি। কিন্তু তিনি কোনও উত্তর দেননি। তারপরই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছে বিজেপি। ১৫ দিনের মধ্যে আতিশীকে উত্তর দিতে হবে। 

অরবিন্দ কেজরিওয়াল নিজে আদালতে দাবি করেছেন যে, বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আম আদমি পার্টিকে শেষ করে দিতে চাইছে। ভোট শুরুর আগেই প্রতিহিংসামূলক রাজনীতি করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে আবার বড় দাবি করেছে ইডিও।

তাঁরা আদালতকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময়ে কেজরিওয়াল বলেছেন মদকাণ্ডের মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ! এরপরই স্বয়ং আতিশী আশঙ্কা প্রকাশ করেন তাঁকে, সৌরভ ভরদ্বাজ ও রাঘব চাড্ডাকে খুব শিগগির গ্রেফতার করবে ইডি। 


```