Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট প্রচারে দেশের মধ্যে শীর্ষে বাংলা, শাসক-বিরোধীদের প্রায় এক লক্ষ সভা-মিছিল

প্রচারের ক্ষেত্রেও এ রাজ্যই দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে। 

ভোট প্রচারে দেশের মধ্যে শীর্ষে বাংলা, শাসক-বিরোধীদের প্রায় এক লক্ষ সভা-মিছিল

ভোট প্রচারে দেশের মধ্যে শীর্ষে বাংলা, জানিয়েছে কমিশন

শেষ আপডেট: 2 June 2024 23:02

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সাত দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত চলেছে ভোট। আগামী ৪ জুন ভোট গগনার পালা। গত ১৬ মার্চ নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই দেশ জুড়ে লাগু হয় আদর্শ আচরণ বিধি। সঙ্গে জোরকদমে শুরু হয়ে যায় শাসক বিরোধী শিবিরের ভোট প্রচার। আর এবার ভোটের হারে যেমন দেশের অন্য সব রাজ্যকে পিছনে ফেলেছে বাংলা, তেমনি প্রচারের ক্ষেত্রেও এ রাজ্যই দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে। 

প্রায় আড়াই মাস ব্যাপী নির্বাচনী প্রচার চলেছে। সেই নির্দিষ্ট সময়ে পশ্চিমবঙ্গে প্রায় ৯৪,৯৭৫টি সমাবেশ ও সভা করার অনুমতি দিয়েছে কমিশন। শেষ দফার প্রচার শেষে কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাতেই দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট সংক্রান্ত কর্মসূচি হয়েছে। এরাজ্যে সভা-সমিতি-মিছিল-রোড শো মিলিয়ে প্রায় ৯৫ হাজার রাজনৈতিক কর্মসূচি হয়েছে। 

সাত পর্বের প্রচারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের তরফে প্রায় ১,১৯,২৭৬টি আবেদন নির্বাচন কমিশনের কাছে করা হয়েছিল। যার মধ্যে কমিশন ৯৪,৯৭৫টি সমাবেশ, জনসভা এবং অন্যান্য ধরণের প্রচার কর্মসূচির অনুমতি দিয়েছে।

চব্বিশের লোকসভা ভোটে রাজ্যে ১০৮টি নির্বাচনী জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭২ টি সভা করেছেন। তবে প্রচারে তৃণমূল সুপ্রিমোকে টেক্কা দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এবার রাজ্যে কমবেশি ১৭০টির কাছাকাছি সভা করেছেন।

রাজ্যে ভোটপ্রচারে কোনও দলই পিছিয়ে ছিল না। বিজেপির তরফে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে এসেছেন, তেমনি এসেছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। তালিকায় রয়েছেন যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মার মতো ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীরাও। দেশজুড়ে প্রধানমন্ত্রীর ২০০টি সভার মধ্যে সিংহভাগই বাংলায় হয়েছে। এছাড়াও ভোট ঘোষণার আগে রাজ্যে এসে প্রচার করেছেন প্রধানমন্ত্রী।

পিছিয়ে নেই বামেরাও, এবার বামেদের নির্বাচনী প্রচারের মুখ ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, মহম্মদ সেলিমরা। সঙ্গে ছিলেন সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাতের মতো কেন্দ্রীয় নেতারাও। আবার কংগ্রেসের প্রচারে অধীর চৌধুরী জেলায় জেলায় সভা করেছেন। বাংলায় এসে একটি সভা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


```