Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিচারবিভাগকে হাস্যকর করে রাজনৈতিক স্বার্থে মর্যাদাহানি চলছে আদালতের, চিঠি ৬০০ কৌঁসুলির

প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে লিখলেন দেশের প্রখ্যাত আইনজীবীরা

বিচারবিভাগকে হাস্যকর করে রাজনৈতিক স্বার্থে মর্যাদাহানি চলছে আদালতের, চিঠি ৬০০ কৌঁসুলির

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 28 March 2024 11:41

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কিছু লোক বা গোষ্ঠী আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করছে। শুধু তাই নয়, তারা প্রকাশ্যে 'বেঞ্চ ফিক্সিং'য়ের মতো শব্দ প্রয়োগ করছে। আদালতকে কায়েমি স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখলেন দেশের ৬০০ জন বিশিষ্ট আইনজীবী। তাঁদের মধ্য রয়েছেন, হরিশ সালভে, মননকুমার মিশ্র, আদিশ আগরওয়ালা, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ, হিতেশ জৈন, উজ্জ্বলা পাওয়ার, উদয় হোল্লা এবং স্বরূপমা চতুর্বেদি প্রমুখ।

 দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তাঁরা বলেছেন, এক কায়েমি স্বার্থ রক্ষাকারী গোষ্ঠী বিচারবিভাগের উপর চাপ সৃষ্টি করছে। যা খুবই উদ্বেগজনক। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব খাটাচ্ছে বিচার প্রক্রিয়ায়। অসার যুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিচারবিভাগকে ব্যবহার করে আদালতের মর্যাদাহানি করছে। এই ধরনের গোষ্ঠী 'বেঞ্চ ফিক্সিং'য়ের মতো তত্ত্ব খাড়া করে দিচ্ছে, যা মোটেই কাম্য নয় বলে মনে করেন দেশের তাবড় আইনজীবীরা।

 চিঠিতে তাঁরা বলেছেন, এসব ব্যাপার শুধু অসম্মানজনক তাই নয়, আদালতের সম্মান ও সম্ভ্রমের প্রতিও অমর্যাদাকর। নির্বাচনের আগে যখন দেশের প্রতিটি কোণায় বিরোধী দলগুলির নেতানেত্রীদের বিভিন্ন অভিযোগে ধরে ধরে জেলে পোরা হচ্ছে এবং তাঁদের হেফাজতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে তদন্তের স্বার্থে, তখন দেশের বিশিষ্ট আইনজীবীদের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে লেখা এই চিঠি খুবই তাৎপর্যপূর্ণ।

 এ ধরনের গোষ্ঠী বিশ্বাস ও সম্প্রীতি বাতাবরণ নষ্ট করতে চাইছে। যার উপর ভিত্তি করে বিচারকার্য পরিচালনা হয়, তা নষ্ট করার চেষ্টা চলছে বলে চিঠিতে তাঁদের অভিযোগ। তাঁরা স্পষ্ট করে বলেছেন, এই চাপের কৌশল চলছে বিশেষত রাজনৈতিক মামলাগুলির ক্ষেত্রে। তার থেকেও বড় বিষয় হচ্ছে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক ব্যক্তিত্বদের মামলায় অত্যধিক চাপ আসছে। এই কৌশল আদালতের ক্ষতি করছে। দেশের গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করছে।

 এরা কারা, সেটা পরিষ্কার নয়। চিঠিতে স্বাক্ষরকারী আইনজীবীরা ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন, কিছু নির্দিষ্ট আইনজীবী বিচারবিভাগকে হাস্যকর করে তোলার কাজে যুক্ত রয়েছেন। তাঁরা বর্তমানের সঙ্গে তুলনা করে অতীতের সুবর্ণযুগ অথবা দারুণ কাজ হতো এসবের মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন। এও দেখা যাচ্ছে কিছু আইনজীবী দিনের আলোয় রাজনীতিকদের হয়ে আদালতে দাঁড়াচ্ছেন। রাতে আবার তাঁরাই মিডিয়ার সাহায্য নিয়ে বিচারক বা বিচারপতিদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

 চিঠিতে অভিযোগ, এই ধরনের আইনজীবীরা সাধারণ মানুষের মন থেকে বিচারবিভাগের প্রতি আস্থা তুলে দেওয়ার চেষ্টা করছেন। আইনের স্বচ্ছ, নিরপেক্ষ প্রয়োগ ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। চিঠির শেষে প্রধান বিচারপতির কাছে তাঁরা আর্জি জানিয়েছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করার এই প্রক্রিয়া বন্ধ করা হোক। যার ক্ষতি করতে চাইছে, তাদের বিরুদ্ধ চুপ করে থাকলে অথবা হাত গুটিয়ে বসে থাকলে তারা আরও পেয়ে বসবে। এখন ভদ্র সেজে মুখ বুজে বসে থাকার সময় নয়, লিখেছেন আইনজীবীরা।


```